বাক্য রূপান্তর কর (যে-কোনো পাঁচটি)
উত্তর: i. যে লোক চরিত্রহীন, সে পশুর চেয়েও অধম। (সরল) =চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। ii. তিনি বিদ্বান হলেও তাঁর অহংকার নেই। (জটিল) = যদিও তিনি বিদ্বান, তবুও তার বিন্দুমাত্র অহংকার নেই। iii. পড়াশুনা না করলে ভবিষ্যৎ অন্ধকার। (যৌগিক) =পড়াশুনা কর নচেৎ ভবিষ্যৎ অন্ধকার। iv. দেখি, সে বিছানায় অনুপস্থিত। (নেতিবাচক) = দেখি, সে বিছানায় নাই। v. হৈমন্তী কোনো কথা বলিল না। (অস্তিবাচক) = হৈমন্তী চুপ করিয়া রহিল। vi. আমি তোমার কল্যাণ কামনা করি। (ইচ্ছাবাচক) =তোমার কল্যাণ হোক। vii. শৈশবে তাঁর বাবা মারা যান। (প্রশ্নবাচক) =তাঁর বাবা কি শৈশবে মারা যান? viii. দেশের সেবা করো। (নির্দেশাত্মক) = দেশের সেবা করা কর্তব্য।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
বাক্য রূপান্তর কর (যে-কোনো পাঁচটি)
উত্তর