নিচের যে-কোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখ :
উত্তর: i. তপ্ত ভাতে নুন জোটে না, ঠাণ্ডা ভাতে ঘি। = তপ্ত ভাতে নুন জোটে না পান্তা ভাতে ঘি! ii. সে অপমান হয়েছে। =সে অপমানিত হয়েছে। iii. সব পাখিরা নীড় বাঁধে না। =সব পাখি নীড় বাঁধে না। iv. আপনি স্বস্ত্রীক আমন্ত্রিত। =আপনি সস্ত্রীক আমন্ত্রিত। v মাদকাশক্তি ভাল নয়। =মাদকাসক্তি ভালো নয়। vi. তিনি নিরহঙ্কারী মানুষ। =তিনি নিরহঙ্কার মানুষ। vii. অশ্রুজলে তার বুক ভেসে গেল। =অশ্রুতে তার বুক ভেসে গেল। viii. মেয়েটি বেশ বুদ্ধিমান । =মেয়েটি বেশ বুদ্ধিমতী।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
নিচের যে-কোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখ :
উত্তর