গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
উত্তর: বাক্য: বাক্যের সংজ্ঞা দিতে গিয়ে মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী বলেন- “যে সুবিন্যস্ত পদসমষ্টি দিয়ে কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে।” গঠন অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ: গঠন অনুসারে বাক্য তিন প্রকার। যথা- ১. সরল বাক্য, ২. জটিল বাক্য ও ৩. যৌগিক বাক্য। ১. সরল বাক্য: যে বাক্যের একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে তাকেই সরল বাক্য বলে। যেমন- কালাম রহিমকে ভালোবাসে। এখানে 'কালাম' উদ্দেশ্য ও 'ভালোবাসে' বিধেয়। ২. জটিল বা মিশ্রবাক্য: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক নির্ভরশীল বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে। যেমন- আমি যে তোমার অদর্শনে কত যন্ত্রণা ভোগ করেছি তা তুমি একবারও ভাবনি। ৩. যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয়ের সাহায্যে মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন- হাসান মেধাবী ছাত্র কিন্তু চঞ্চল।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
উত্তর