গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণসহ সংজ্ঞা লেখ।
উত্তর: বাক্য: বাক্যের সংজ্ঞা দিতে গিয়ে মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী বলেন- “যে সুবিন্যস্ত পদসমষ্টি দিয়ে কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে।"গঠন অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ: গঠন অনুসারে বাক্য তিন প্রকার। যথা- ১. সরল বাক্য, ২. জটিল বাক্য ও ৩. যৌগিক বাক্য। ১. সরল বাক্য: যে বাক্যের একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে তাকেই সরল বাক্য বলে। যেমন- কালাম রহিমকে ভালোবাসে। এখানে 'কালাম' উদ্দেশ্য. ও 'ভালোবাসে' বিধেয়। ২. জটিল বা মিশ্রবাক্য: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক নির্ভরশীল বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে। যেমন- আমি যে তোমার অদর্শনে কত যন্ত্রণা ভোগ করেছি তা তুমি একবারও ভাবনি। ৩. যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয়ের সাহায্যে মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন- হাসান মেধাবী ছাত্র কিন্তু চঞ্চল।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণসহ সংজ্ঞা লেখ।
উত্তর