বাক্য কাকে বলে? সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ লেখ।
উত্তর: যে সুনিব্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশিত হয় তাকে বাক্য বলে। একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান। যথাঃ ১) আকাঙ্ক্ষা ২) আসত্তি ৩) যোগ্যতা আকাঙ্ক্ষাঃ বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। যেমনঃ পৃথিবী সূর্যের চারদিকে -> পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আসত্তিঃ বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। যেমনঃ আছে কলম আমার কালো একটি -> আমার কাছে একটি কালো কলম আছে। যোগ্যতাঃ বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনকে যোগ্যতা বলে। পদ সমষ্টির মধ্যে আকাঙ্ক্ষা ও আসত্তি উপস্থিতি থাকলেও সেটি বাক্য হবে না যদি না তার যোগ্যতা থাকে। যেমনঃ গরুগুলো ইলেকট্রিক তারের উপরে বসে আছে। বাক্যটি একটি অযোগ্য বাক্য কারন গরুর ইলেকট্রিক তারের উপরে বসে বসে থাকাটা অবাস্তব। ->পাখিগুলো ইলেকট্রিক তারের উপরে বসে আছে।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
বাক্য কাকে বলে? সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ লেখ।
উত্তর