বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি): i) অধ্যয়ন শিক্ষার্থীর তপস্যা নয় কি? (অস্তিবাচক) ii) ট্রাফিক আইন মেনে চলা উচিত। (অনুজ্ঞাসূচক) iii) একেই কি বলে সভ্যতা? (নেতিবাচক) iv) শিক্ষিত ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে। (জটিল) v) আমাদের মানসিক দাসত্ব মোচন হয়নি। (প্রশ্নবাচক) vi) বাঁশির সুর শুনে মুগ্ধ হলাম। (বিস্ময়সূচক) vii) জাতিগঠনে শিক্ষার সাথে সততারও প্রয়োজন। (যৌগিক) viii) তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? (সরল)
উত্তর: i) শিক্ষার্থীর অধ্যয়নই তপস্যা। ii) ট্রাফিক আইন মেনে চলুন। iii) এটাকে সভ্যতা বলা যায় না। iv) যিনি শিক্ষিত ব্যক্তি তাকে সবাই শ্রদ্ধা করে। v) আমাদের মানসিক দাসত্ব মোচন হয়েছে কি? vi) বাহ! মুগ্ধ হওয়ার মতো বাঁশির সুর। vii) জাতিগঠনে শিক্ষা এবং সততা উভয়েরই প্রয়োজন। viii) তুমি অধম বলে আমি উত্তম হব না কেন?
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর