নির্দেশ অনুসারে যে-কোনো পাঁচটি বাক্যান্তর কর: (i) জাদুঘর আমাদের আনন্দ দেয়। (প্রশ্নবোধক) (ii) সর্বদা তার মনে দুঃখ। (বিস্ময়বোধক) (iii) তিনি ধনী কিন্তু দাতা নন। (সরল) (iv) সূর্যোদয়ে পদ্ম ফুটে। (জটিল) (v) তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না। (অস্তিবাচক) (vi) কী ভয়ংকর ঘটনা! (নির্দেশাত্মক) (vii) মানুষ মরণশীল। (নেতিবাচক) (viii) জ্ঞানী বলেই তিনি বিনয়ী ছিলেন। (যৌগিক)
উত্তর: (i) জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? (ii) কী দুঃখই না তার মনে! (iii) তিনি ধনী হলেও দাতা নন। (iv) যখন সূর্যোদয় হয়, তখন পদ্ম ফোটে। (v) তাদের ভুলটা যথাসময়ে ভাঙে। (vi) ঘটনাটি অত্যন্ত ভয়ংকর। (vii) মানুষ অমর নয়। (viii) তিনি জ্ঞানী এবং বিনয়ী ছিলেন।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
নির্দেশ অনুসারে যে-কোনো পাঁচটি বাক্যান্তর কর: (i) জাদুঘর আমাদের আনন…
Dhaka · 2025
উত্তর
উত্তর