বাক্য রূপান্তর কর (যে-কোনো পাঁচটি): (i) সদা সত্য কথা বলা উচিৎ। (অনুজ্ঞা) (ii) আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। (বিস্ময়বোধক) (iii) আমার পথ দেখাবে আমার সত্য। (জটিল) (iv) যিনি জ্ঞানী, তিনিই সত্যিকার ধনী। (সরল) (v) সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। (প্রশ্নবাচক) (vi) অনুগ্রহ করে সব খুলে বলুন। (যৌগিক) (vii) এ কথা স্বীকার করতেই হয়। (নেতিবাচক) (viii) সত্য কথা না বলে বিপদে পড়েছি। (জটিল)
উত্তর: (i) সদা সত্য কথা বলবে। (ii) বাহ্, কী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ! (iii) যা আমার সত্য তা আমাকে পথ দেখাবে। (iv) জ্ঞানী ব্যক্তিই সত্যিকারের ধনী। (v) সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়? (vi) অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন। (vii) একথা স্বীকার না করে উপায় নেই। (viii) যেহেতু সত্য কথা বলিনি সেহেতু বিপদে পড়েছি।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
বাক্য রূপান্তর কর (যে-কোনো পাঁচটি): (i) সদা সত্য কথা বলা উচিৎ। (অনু…
Mymensingh · 2025
উত্তর
উত্তর