বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটির বাক্যান্তর কর: (i) আজকাল কোনো জিনিসই সুলভ নয়। (অস্তিবাচক) (ii) কীর্তিমানের মৃত্যু নাই। (জটিল) (iii) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক) (iv) মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (নেতিবাচক) (v) এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়বাচক) (vi) লোকটি ধনী কিন্তু কৃপণ। (সরল) (vii)কী ভয়ংকর ঘটনা! (নির্দেশাত্মক) (viii) সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)
উত্তর: (i) আজকাল প্রায় সব জিনিসই দুর্লভ। (ii) যারা কীর্তিমান তাঁদের মৃত্যু নেই। (iii) বাংলাদেশ কি উন্নয়নশীল দেশ নয়? (iv) মাতৃভূমিকে কেউ ঘৃণা করে না। (v) ছিঃ, কী লজ্জার কথা! (vi) লোকটি ধনী হলেও কৃপণ। (vii) ঘটনাটি অত্যন্ত ভয়ংকর। (viii) সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর