নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যে কোনো পাঁচটি): (i) ধনির কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক) (ii) এখানে আসতেই হলো। (নেতিবাচক) (iii) মৃত্যুই জীবনের শেষ। (প্রশ্নবোধক) (iv) "ইহারা যেরূপ. এরপ রপবতী রমণী আমার অন্তঃপুরে নাই।" (সরল) (v) যে লোকটি এখানে এসেছিল সে আমার ভাই। (যৌগিক) (vi) কেন সময় নষ্ট কর? (নির্দেশাত্মক) (vii) নির্বোধকে এত বুঝিয়ো না। (জটিল) (viii) বিপদে অধির হতে নেই। (অনুজ্ঞাসূচক)
উত্তর: (i) ধনীর কন্যা তার অপছন্দ। (ii) এখানে না এসে পারা গেল না। (iii) মৃত্যুই কি জীবনের শেষ নয়? (iv) আমার অন্তঃপুরে ইহাদের মতো রূপবতী রমণী নাই। (v) লোকটি এখানে এসেছিল এবং সে আমার ভাই। (vi) সময় নষ্ট করা ঠিক নয়। (vii) যে নির্বোধ, তাকে এত বুঝিয়ো না। (viii) বিপদে অধীর হয়ো না।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর