গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা কর।
উত্তর: গঠন অনুসারে বাক্যকে ৩ ভাগে ভাগ করা যায় । যথা: (ক) সরল বাক্য, (খ) জটিল বাক্য, (গ) যৌগিক বাক্য (ক) সরল বাক্য: যে বাক্যে শুধু একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন: আমি নিয়মিত খেলা করি। (খ) জটিল বাক্য: যে বাক্যের একাধিক খণ্ড বাক্য থাকে এবং একটি অপরটির ওপর নির্ভরশীল হয়, তাকে জটিল বাক্য বলে। যেমন: যারা ভাল ছেলে, তারা গুরুজনের কথা মেনে চলে। (গ) যৌগিক বাক্য: একাধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন: তিনি বিদ্বান, কিন্তু তাঁর অহঙ্কার নেই।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা কর।
উত্তর