বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ আলোচনা কর।
উত্তর: বাক্য: পরস্পর অর্থ সম্বন্ধবিশিষ্ট যেসব পদ দ্বারা একটি সম্পূর্ণ ধারণা বা বক্তব্য বা ভাব প্রকাশ পায় সেই পথগুলোর সমষ্টিকে বাক্য বলে। যেমন- "চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে"।এখানে চাঁদ, ফুল ও কদমতলা সম্পর্কে কয়েকটি শব্দ দ্বারা মনের ভাব প্রকাশ পেয়েছে। সার্থক বাক্যের গুণাবলী বা বৈশিষ্ট্য বা লক্ষণ: বাক্যকে সার্থক করে গঠন করতে হলে তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয়। যথা- ১. আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ সোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন-"আমি বাড়ি" বললে বাক্যটি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে না, আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে। "আমি বাড়ি যাব "বললে বাক্যটি পূর্ণ হয় এবং আকাঙ্ক্ষা মিটে যায়। ২. আসত্তি: বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃংখল পদবিন্যাসই আসত্তি।যেমন- "ভালো কবিতা হক লেখেন লিলি" বললে পদবিন্যাস সঠিকভাবে প্রকাশ পায়নি। কিন্তু "লিপি হক ভালো কবিতা লেখেন" বললে পদবিন্যাস সঠিক হওয়ার কারণে মনোভাব প্রকাশ পেয়েছে। বাক্যের মধ্যে এই আসত্তি গুন থাকা আবশ্যক। ৩. যোগ্যতা: বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বা সংগতি সাধনকে যোগ্যতা বলে। যেমন-"আকাশে পদ্ম ফোটে "।এই পদ সমষ্টিতে এক পদের সাথে অন্য পদের অর্থগত মিল নেই। কারণ আকাশে পদ্ম ফোটে না। কিন্তু যদি বলা হয় "পুকুরে পদ্ম ফোটে" তবে পদগুলোর অর্থগত মিল পাওয়া যায়। সুতরাং বাকি আকাঙ্ক্ষা, আসত্তি,যোগ্যতা এই তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ আলোচনা কর।
Chittagong · 2025
উত্তর
উত্তর