নির্দেশানুযায়ী নিচের যেকোনো পাঁচটি বাক্য রূপান্তর কর:
উত্তর: i.সে সুন্দর গান গায়। (বিস্ময়সূচক) =সে কী সুন্দর গান গায়! ii. হৈম তাহার অর্থ বুঝিল না। (অস্তিবাচক) =হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল। ii. শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে। (জটিল) =যারা শিক্ষিত লোক,তাদের সবাই শ্রদ্ধা করে। iv.দেশের সেবা করা উচিত । (অনুজ্ঞাসূচক) =দেশের সেবা কর। v. একেই কি বলে সভ্যতা? (নেতিবাচক) =একে সভ্যতা বলে না। vi. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক) = সরস্বতী বর দেবেন কী? vii. ছেলেটি গরিব হলেও মেধাবী। (যৌগিক) =ছেলেটি গরিব, কিন্তু মেধাবী। viii. আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি। (সরল) =তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
নির্দেশানুযায়ী নিচের যেকোনো পাঁচটি বাক্য রূপান্তর কর:
উত্তর