পাশের নির্দেশ অনুসারে বাক্য রূপান্তর কর : (যে কোনো পাঁচটি)
উত্তর: (i) তারা নিয়মিত শিক্ষার্থী নয় । (অস্তিবাচক) =তারা অনিয়মিত শিক্ষার্থী । (ii) এ কথা স্বীকার করতেই হয়। (নেতিবাচক) =এ কথা স্বীকার না করলেই নয়। (iii) সে সুন্দর গান গায়। (বিস্ময়সূচক) =সে কী সুন্দর গান গায়! (iv) কাজটি তুমিই করবে। (নির্দেশাত্মক) =কাজটি তোমাকেই করতে হবে। (v) সে তার ভাইয়ের ঋণ পরিশোধ করেছে। (জটিল) =তার ভাই যে ঋণ করেছিল,সে তা পরিশোধ করেছে। (vi) অসুস্থতার কারণে তিনি আসতে পারলেন না । (যৌগিক) =তিনি অসুস্থ,তাই তিনি আসতে পারলেন না । (vii) তাদের যে দৃষ্টি তাতে সামান্য বিস্ময়ের ভাব । (সরল) =তাদের দৃষ্টিতে সামান্য বিস্ময়ের ভাব। (viii) সামনে তো আর পথ নেই। (প্রশ্নবোধক) =সামনে কি পথ আছে?
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
পাশের নির্দেশ অনুসারে বাক্য রূপান্তর কর : (যে কোনো পাঁচটি)
উত্তর