বন্ধনীর নির্দেশনা অনুসারে বাক্যান্তর করো (যেকোনো পাঁচটি) :
উত্তর: i) যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান। (সরল) =সকল মাংসাশী পশুই খুব বলবান হয়। ii) মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। (নেতিবাচক) =মিথাবাদীকে কেউ পছন্দ করে না । iii) ফুলটি খুব সুন্দর। (বিস্ময়বোধক) =বাহ্, ফুলটি কী সুন্দর! iv) সে আর ভিক্ষা করে না। (প্রশ্নবোধক) =সে কী ভিক্ষা করে ? v) তিনি দরিদ্র কিন্তু সৎ। (জটিল) =যদিও তিনি দরিদ্র তবও তিনি সৎ। vi) আইন মেনে চলা কর্তব্য। (অনুজ্ঞাসূচক) =আইন মেনে চলো। vii) পৃথিবী চিরস্থায়ী নয়। (অস্তিবাচক) =পৃথিবী অস্থায়ী। viii) দশ মিনিট পর ট্রেন এলো। (যৌগিক) =দশ মিনিট অতিক্রান্ত হলো, তারপর ট্রেন এলো।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
বন্ধনীর নির্দেশনা অনুসারে বাক্যান্তর করো (যেকোনো পাঁচটি) :
উত্তর