গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
উত্তর: গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ক.সরল বাক্য। খ.জটিল বা মিশ্র বাক্য। গ.যৌগিক বাক্য। সরল বাক্য- যে বাক্যে একটি কর্তা এবং একটি ক্রিয়া থাকে, তাকে তাকে সরল বাক্য বলে। যেমন – রহিমা ফুল তুলছে। এখানে রহিমা কর্তা এবং তুলছে ক্রিয়া। এই বাক্যে একটি কর্তা এবং একটি ক্রিয়া। জটিল বা মিশ্র বাক্য- যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর যুক্ত হয়ে বাক্য গঠন করে। তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। যেমন – তুমি যদি আসো, আমি যাবো। যে ব্যক্তি পরিশ্রম করে, সে ব্যক্তি সুখ লাভ করে। যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ একাধিক সরলবাক্য যখন অর্থ ও গঠন অপরিবর্তিত রেখে সংযোজক অব্যয়ের দ্বারা মিলিত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে। তাকে যৌগিক বাক্য বলে। যেমন – রাহিমা অনেক মেধাবী শিক্ষার্থী কিন্তু নিয়মিত ক্লাস করে না। লোকটি গরীব কিন্তু সৎ।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
উত্তর