বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটির বাক্যান্তর কর। (i) ধনীর কন্যা তার অপছন্দ। (নেতিবাচক) (ii) সত্যি সেলুকাস, এদেশ বড়ো বিচিত্র। (বিস্ময়বোধক) (iii) আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। (যৌগিক) (iv) কেউ কিছু বলে না। (অস্তিবাচক) (v) এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। (সরল) (vi) তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তাঁর অন্তঃকরণ অতিশয় উচ্চ। (জটিল) (vii) এমন করা ঠিক হয়নি। (প্রশ্নবোধক) (viii) নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। (অনুজ্ঞাসূচক)
উত্তর: (i) ধনীর কন্যা তার পছন্দ নয়। (ii) সত্যি সেলুকাস, কী বিচিত্র এদেশ। (iii) আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি। (iv) সবাই চুপ করে রইল। (v) এখনো আশা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়াছি। (vi) যদিও তিনি দরিদ্র তবু তার অন্তকরণ অতিশয় উচ্চ। (vii) এমন করা ঠিক হয়েছে কি? (viii) নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটির বাক্যান্তর কর। (i) ধনীর কন্…
Dhaka · 2024
উত্তর
উত্তর