বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্যান্তর করো
উত্তর: i. সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। (জটিল) = 'যখন সে সুসংবাদ পেল, তখন সে আনন্দিত হলো। ii. হৈমন্তী কোনো কথা বলিল না। (অস্তিবাচক) = হৈমন্তী চুপ করিয়া রহিল। iii. যদিও তুমি ধনী তথাপি তুমি কৃপণ । (যৌগিক) =তুমি ধনী কিন্তু কৃপণ। iv. রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার। (বিস্ময়বোধক) ) = বাহ্! রাঙ্গামাটির প্রাকৃতিক দৃশ্য চমৎকার। v. যে অন্ধ তাকে আলো দাও। (সরল) =অন্ধজনে আলো দাও। vi. মামাকে উঠিতে হইল। (নেতিবাচক) =মামা না উঠিয়া থাকিতে পারিল না । vii. সে কথা আজও ভুলতে পারি না । (প্রশ্নবাচক =সে কথা কী আজও ভুলা যায়? viii. এখনই ডাক্তার ডাকা উচিত । (অনুজ্ঞাবাচক) =এখনই ডাক্তার ডাক।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্যান্তর করো
উত্তর