আমার দেশ বাংলা ১ম পত্র

SSC বাংলা ১ম পত্র এর আমার দেশ অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

১০৪

প্রশ্ন

বাংলা ১ম পত্র

বিষয়

SSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

SSCবাংলা ১ম পত্রMCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। প্রবল বন্যায় ভেসে যায় কুলিয়ারচর। ধনী, দরিদ্র, হিন্দু, মুসলিম সবাই আশ্রয়কেন্দ্রে ওঠে। সবটুকু আনন্দ-বেদনাকে তারা ভাগাভাগি করে নেয়। এ যেন নতুন এক জীবন। Q.উদ্দীপকে পরিবেশের যে রূপ ফুটে উঠেছে তা নিচের যে পঙ্ক্তিতে পাওয়া যায় তা হলো- i. শান্তি-কপোত বারতা লইয়া আসে ii. সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর iii. নিতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে নিচের কোনটি ঠিক?
  • ক.i ও ii
  • খ.ii ও iii
  • গ.i ও iii
  • ঘ.i, ii ও iii

উত্তর: i, ii ও iii

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSCবাংলা ১ম পত্রMCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। প্রবল বন্যায় ভেসে যায় কুলিয়ারচর। ধনী, দরিদ্র, হিন্দু, মুসলিম সবাই আশ্রয়কেন্দ্রে ওঠে। সবটুকু আনন্দ-বেদনাকে তারা ভাগাভাগি করে নেয়। এ যেন নতুন এক জীবন। Q. উদ্দীপকে 'আমার দেশ' কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে?
  • ক.নতুন বসতি
  • খ.শুভ সংবাদগ
  • গ.সম্প্রীতি
  • ঘ.প্রাণস্পন্দন

উত্তর: সম্প্রীতি

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSCবাংলা ১ম পত্রMCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: পদ্মার বুক ফুঁড়ে ওঠা চরটি দিঘিরপাড়ের ইয়াকিন আলি সর্দারের চোখে প্রথমে পড়ে। সে মাছ ধরা নৌকা থেকে এক লাফে চরে নেমে ভাতিজা রশিদকে বলল, রশিদ, বাবা তুই জোরে বইঠা মেরে গাঁয়ে যা। পাড়ার সকলকেই বল, কসিমুদ্দির চর জাগছে।সবাই যেন জলদি ঘরচালা আর রাই-সরিষা ও কলাই বীজ নিয়ে চলে আসে। Q. ইয়াকিন আলি সর্দারের কর্মচাঞ্চল্যের বিষয়টি 'আমার দেশ' কবিতায় যেভাবে ফুটে উঠেছে তা হলো- i. নতুন চরে ফের ঘর উঠবে ii. রাই-সরিষা ও কলাই বীজের নব অঙ্কুর জাগবে iii. আমার দেশের মাটিতে আমার প্রাণ নিচের কোনটি সঠিক?
  • ক.i ও ii
  • খ.ii ও iii
  • গ.i ও iii
  • ঘ.i, ii ও iii

উত্তর: i, ii ও iii

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSCবাংলা ১ম পত্রMCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: পদ্মার বুক ফুঁড়ে ওঠা চরটি দিঘিরপাড়ের ইয়াকিন আলি সর্দারের চোখে প্রথমে পড়ে। সে মাছ ধরা নৌকা থেকে এক লাফে চরে নেমে ভাতিজা রশিদকে বলল, রশিদ, বাবা তুই জোরে বইঠা মেরে গাঁয়ে যা। পাড়ার সকলকেই বল, কসিমুদ্দির চর জাগছে।সবাই যেন জলদি ঘরচালা আর রাই-সরিষা ও কলাই বীজ নিয়ে চলে আসে। Q. উদ্দীপকের সঙ্গে সংগতিপূর্ণ কবিতা হলো-
  • ক.পদ্মার চর
  • খ.সাঁকোটা দুলছে
  • গ.স্বাধীনতা
  • ঘ.আমার দেশ

উত্তর: স্বাধীনতা

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSCবাংলা ১ম পত্রMCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা- নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। Q. উদ্দীপকটিতে চমৎকারভাবে ফুটে উঠেছে 'আমার দেশ' কবিতার- i. প্রাকৃতিক সৌন্দর্য ii. মৌসুমি ফুল-ফসল iii. দুঃখ জয়ের গান নিচের কোনটি সঠিক?
  • ক.i ও ii
  • খ.ii ও iii
  • গ.i ও iii
  • ঘ.i, ii ও iii

উত্তর: i ও ii

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSCবাংলা ১ম পত্রMCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা- নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। Q. উদ্দীপকের কাশের গুচ্ছ 'আমার দেশ' কবিতার কীসের প্রতীক?
  • ক.সূর্য-ঝলকের
  • খ.স্নিগ্ধ শরতের
  • গ.নব জীবনের
  • ঘ.শান্তির বারতার

উত্তর: স্নিগ্ধ শরতের

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSCবাংলা ১ম পত্রMCQ
"নিতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে।" চরণটির মর্মকথা হলো, এদেশের মানুষ— i. দুর্যোগের সময় অতিক্রান্ত হওয়া মাত্র নতুন আশায় জীবন শুরু করে ii. পরস্পর মহামিলনের মধ্যেই প্রত্যহ নতুন হয়ে ওঠে iii. পাশাপাশি ঘর বেঁধে সুখে-শান্তিতে বাস করে নিচের কোনটি সঠিক?
  • ক.i
  • খ.i ও ii
  • গ.i ও iii
  • ঘ.i, ii ও iii

উত্তর: i ও ii

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSCবাংলা ১ম পত্রMCQ
'আমার দেশ' কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো— i. স্বদেশ ও মানুষের প্রতি ভালোবাসা ii. এদেশের প্রকৃতি ও মানুষের কীর্তিগাথা iii. এদেশের সমস্যা ও সম্ভাবনার জয়গান নিচের কোনটি সঠিক?
  • ক.i ও ii
  • খ.i ও iii
  • গ.ii ও iii
  • ঘ.i, ii ও iii

উত্তর: i, ii ও iii

সম্পূর্ণ প্রশ্ন দেখো