নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। প্রবল বন্যায় ভেসে যায় কুলিয়ারচর। ধনী, দরিদ্র, হিন্দু, মুসলিম সবাই আশ্রয়কেন্দ্রে ওঠে। সবটুকু আনন্দ-বেদনাকে তারা ভাগাভাগি করে নেয়। এ যেন নতুন এক জীবন। Q.উদ্দীপকে পরিবেশের যে রূপ ফুটে উঠেছে তা নিচের যে পঙ্ক্তিতে পাওয়া যায় তা হলো- i. শান্তি-কপোত বারতা লইয়া আসে ii. সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর iii. নিতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: উদ্দীপকে 'আমার দেশ' কবিতায় যে রূপ ফুটে উঠেছে তা হলো দুর্যোগের সময় এদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশাপাশি ঘর বাঁধে। আনন্দ-বেদনা ভাগাভাগি করে নেয়। এভাবে তারা আবদ্ধ হয় সম্প্রীতির বন্ধনে। সম্প্রীতি যেন সবার মাঝে শান্তির বার্তা নিয়ে আসে। এভাবেই তাদের জীবনে নতুন জীবন হাতছানি দেয়।
SSC বাংলা ১ম পত্র আমার দেশ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমার দেশ · MCQ