HSCSocial Work 2nd Paperসৃজনশীল
উদ্দীপক
লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
ক
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
উত্তর
মাঠকর্মের একটি অন্যতম নীতি হলো ইতিবাচক মনোভাব প্রদর্শন নীতি।
খ
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উত্তর
মাঠকর্মের প্রধান উদ্দেশ্য হলো কাঙ্ক্ষিত তথ্যাবলি সরবরাহ করা। মাঠকর্মের মাধ্যমে ব্যাপক পরিধিতে সংশ্লিষ্ট সমস্যার ওপর তথ্যাবলি সংগ্রহ ও সরবরাহ করা হয়। মাঠকর্ম অনুশীলনে মাঠ পর্যায়ে গিয়ে প্রশ্নপত্র বা সাক্ষাৎকারের দ্বারা তথ্য সংগ্রহ করা হয়। ফলে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা বা সীমানাসংক্রান্ত সার্বিক তথ্যাদি সংগ্রহ এবং সমস্যার সংশ্লিষ্ট তথ্যাদি সরবরাহ করা সম্ভবপর হয়।
গ
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
উত্তর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের সমর্থনদান, ব্যাখ্যাকরণ, সাক্ষাৎকার গ্রহণ, পেশাগত সম্পর্ক স্থাপন, পরিসমাপ্তি ও মূল্যায়ন কৌশল নির্বাচন করেছিলেন।
মাঠকর্ম অনুশীলনের কর্মী সাহায্যার্থীর আত্মবিশ্বাস ফিরে আনতে এবং তাকে/তাদেরকে সক্ষম করে তুলতে এ কৌশলটি প্রয়োগ করে থাকেন। মাঠকর্ম অনুশীলনে কর্মী সাহায্যার্থীর সমস্যার সাথে সংশ্লিষ্ট যেকোনো বিষয়ের সুস্পষ্ট, তথ্যসংবলিত ব্যাখ্যা প্রদান করতে এ কৌশলটি ব্যবহার করেন। এ কৌশল প্রয়োগে কর্মী ও সাহায্যার্থীর মধ্যে যেকোনো প্রকৃতির ভুল বুঝাবুঝির অবসান ঘটে। তাছাড়া সাহায্যার্থীর সমস্যা সংশ্লিষ্ট অজানা ও ভ্রান্ত ধারণা সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জিত হয়। মাঠকর্ম অনুশীলনে কর্মীকে এ কৌশল প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। সাক্ষাৎকার গ্রহণের সময় কর্মীকে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হয়। সাহায্যার্থীর চাহিদা নিরূপণ থেকে এ কৌশল ব্যবহার শুরু হয় এবং পেশাগত সম্পর্ক ইতি টানার মাধ্যমে শেষ হয়। মাঠকর্ম অনুশীলন কর্মীকে কর্মক্ষেত্রে প্রতিনিয়ত অসংখ্য মানুষের সাথে পেশাগত সম্পর্ক সৃষ্টি করতে হয়। বিশেষ করে সাহায্যার্থীর সাথে পেশাগত সম্পর্ক তৈরি করা কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেশাগত সম্পর্ক স্থাপন কৌশল যেকোনো সমস্যা সমাধান প্রক্রিয়ার আত্মাস্বরূপ। যেকোনো ধরনের সমস্যা সমাধান শেষে মাঠকর্ম অনুশীলন কর্মীকে অত্যন্ত দক্ষতার সাথে সম্পর্কের পরিসমাপ্তি টানতে হয়। সমাপ্ত কাজে সফলতা-বিফলতাসহ আত্মমূল্যায়ন করতে হয় এর দ্বারা মাঠকর্ম অনুশীলন কর্মী যেমন তার ভুল বুঝে সংশোধন হতে পারে তেমনি অন্যান্যদের জন্য হয়ে ওঠে শিক্ষণীয়।
উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, মাঠকর্মে সফলতার জন্য লীলা আলোচ্য কৌশলগুলো নির্বাচন করেছিলেন।
ঘ
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?
উত্তর
মাঠকর্ম সমাজকর্ম শিক্ষার একটি প্রধান অংশ। যার রয়েছে একাডেমিক কোস হিসেবে স্বীকৃতি। শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের অর্জিত শিক্ষা বাস্তবক্ষেত্রে প্রয়োগের চাবিকাঠি হলো মাঠকর্ম। এর মাধ্যমে তারা সমাজকর্মের বিভিন্নমুখী দক্ষতা অর্জনের সাথে তাদের সক্ষমতা বাড়াতে পারে।। উদ্দীপকের লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। তার বিশ্বাস যাচাই করার জন্য শিক্ষক তাকে সন্ধ্যা ও দ্বীপের কেস দুটি দেন। লীলা সমস্যা সমাধানে আপসকারী, সংযোগকারী, যোগাযোগকারী ও পরামর্শদাতার ভূমিকায় অবতীর্ণ হন। তিনি এসব সমস্যার মুখোমুখি হওয়ায় তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তাই লীলা বিশ্বাস করেন তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয়, লীলার বিশ্বাস আশাব্যঞ্জক। আর লীলার বিশ্বাসকে আমি ইতিবাচক হিসেবে মূল্যায়ন করব।
সম্পূর্ণ প্রশ্ন দেখো