২০১৫-২০১৬ JU B প্রশ্নব্যাংক

Admission JU B প্রশ্নব্যাংক এর ২০১৫-২০১৬ অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

২১৯

প্রশ্ন

JU B প্রশ্নব্যাংক

বিষয়

Admission

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

AdmissionJU B প্রশ্নব্যাংকMCQ
সাকিব আল হাসান রবিচন্দ্র অশ্বিনের চেয়ে ভালো অলরাউন্ডার আবার রবিচন্দ্র অশ্বিনের চেয়ে স্টুয়ার্ড ব্রড খারাপ অলরাউন্ডার। কিন্তু স্টুয়ার্ড ব্রড মোহাম্মদ হাফিজের চেয়ে ভালো অলরাউন্ডার। অতএব মোহাম্মদ হাফিজ সাকিব আল হাসানের চেয়ে খারাপ অলরাউন্ডার। যদি প্রথম তিনটি বাক্য সত্য হয় তাহলে শেষেরটি
  • .সত্য
  • .মিথ্যা
  • .বলা সম্ভবপর পারেনা
  • .তর্ক সাপেক্ষ

উত্তর: সত্য

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionJU B প্রশ্নব্যাংকMCQ
বক্তব্য, কোনো গৃহস্থ রান্না করতে পারেননা। কিছু গৃহস্থ ঝাড়ুদার। এ থেকে বোঝা যায়।
  • .কেবল ১নং সিদ্ধান্তে উপনীত হওয়া যায়
  • .কেবল ২নং সিদ্ধান্তে উপনীত হওয়া যায়
  • .১ নং অথবা ২নং যে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায়
  • .১নং অথবা ২নং কোনো সিদ্ধান্তেই উপনীত হওয়া যায় না।

উত্তর: ১নং অথবা ২নং কোনো সিদ্ধান্তেই উপনীত হওয়া যায় না।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionJU B প্রশ্নব্যাংকMCQ
বক্তব্য: কিছু কিছু রাজা বেকুব। কিছু বেকুব রাজা। ১. কিছু কিছু রাজা রাগী ২. কিছু রাগী রাজা।
  • .কেবল ১নং সিদ্ধান্তে উপনীত হওয়া যায়
  • .কেবল ২নং সিদ্ধান্তে উপনীত হওয়া যায়
  • .১ নং অথবা ২নং যে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায়
  • .১নং অথবা ২নং কোন সিদ্ধান্তেই উপনীত হওয়া যায় না।

উত্তর: ১নং অথবা ২নং কোন সিদ্ধান্তেই উপনীত হওয়া যায় না।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionJU B প্রশ্নব্যাংকMCQ
বাক্য দুটির মাঝে সম্পর্ক নিরূপণ কর : ১. সম্প্রতি সফররত বৃটিশ সংসদীয় প্রতিনিধি দল বললেন, “বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক”। ২. অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের বাংলাদেশ সফর স্থগিত করল।
  • .১নং বাক্যটি কারণ ২নং বাক্যটি ফল
  • .২নং বাক্যটি কারণ ১নং বাক্যটি ফল
  • .১ ও ২য় উভয় বাক্যই স্বতন্ত্র কারণসমূহের ফল
  • .১ ও ২ উভয় বাক্যই কোনো সাধারণ কারণের ফল

উত্তর: ১ ও ২য় উভয় বাক্যই স্বতন্ত্র কারণসমূহের ফল

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionJU B প্রশ্নব্যাংকMCQ
দেশের কোনো কোনো শিক্ষাবোর্ড স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্যালকুলেটরের ব্যবহার আইন করে নিষিদ্ধ করার কথা ভাবছে। কিন্তু অন্য শিক্ষাবোর্ডগুলো আবার মাধ্যমিক পর্যায়ের সকল ছাত্রের জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর বাধ্যতামূলক করতে চাইছে। এ থেকে বোঝা যায়:
  • .স্কুলে ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে একাধিক মত আছে
  • .ক্যালকুলেটর গণিত শিক্ষার বড় অন্তরায়
  • .রাষ্ট্রের আইন প্রণেতারা শিক্ষা নিয়ে চিন্তিত
  • .স্কুলে ক্যালকুলেটর ব্যবহার নিয়ে কোনো বৈরি মত নেই

উত্তর: স্কুলে ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে একাধিক মত আছে

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionJU B প্রশ্নব্যাংকMCQ
রানা প্লাজা ধ্বংস কিংবা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অগ্নিকান্ড ও হতাহতের ঘটনা প্রমাণ করে—
  • .শ্রমিকের জীবনের চেয়ে মুনাফার গুরুত্ব বেশি
  • .মালিকরা প্রাণহানি নিয়ে যথেষ্ট চিন্তিত
  • .মালিকরা মুনাফা নিয়ে মোটেও মাথা ঘামায় না
  • .দুর্ঘটনা প্রতিরোধে যথেষ্ট ব্যবস্থা নেয়া হয়েছে

উত্তর: শ্রমিকের জীবনের চেয়ে মুনাফার গুরুত্ব বেশি

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionJU B প্রশ্নব্যাংকMCQ
'ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ক্লিনিক'- এই বাক্যে 'ব্যাঙের ছাতা' ব্যবহৃত হয়েছে —
  • .অস্বাস্থ্যকর পরিবেশ বোঝাতে
  • .অনাকাঙ্খিত প্রাচুর্য বোঝাতে
  • .ছত্রাকের সংক্রমণ বোঝাতে
  • .ওপরের কোনটি বোঝাতেই নয়

উত্তর: অনাকাঙ্খিত প্রাচুর্য বোঝাতে

সম্পূর্ণ প্রশ্ন দেখো

AdmissionJU B প্রশ্নব্যাংকMCQ
'কিছু মানুষ আছে যারা সবক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল। কিন্তু এরূপ পরনির্ভরশীল মানুষের বিশ্বাস এবং দক্ষতার বিকাশকে বাধাগ্রস্থ করে। ফলে জীবনে উন্নতি লাভ করা যায় না'- এই বক্তব্যে যে বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়েছে, তা হলো —
  • .সততা
  • .আত্মনির্ভরশীলতা
  • .ন্যায়পরায়ণতা
  • .অধ্যবসায়

উত্তর: আত্মনির্ভরশীলতা

সম্পূর্ণ প্রশ্ন দেখো