দেশের কোনো কোনো শিক্ষাবোর্ড স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্যালকুলেটরের ব্যবহার আইন করে নিষিদ্ধ করার কথা ভাবছে। কিন্তু অন্য শিক্ষাবোর্ডগুলো আবার মাধ্যমিক পর্যায়ের সকল ছাত্রের জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর বাধ্যতামূলক করতে চাইছে। এ থেকে বোঝা যায়:
ক. স্কুলে ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে একাধিক মত আছে
খ. ক্যালকুলেটর গণিত শিক্ষার বড় অন্তরায়
গ. রাষ্ট্রের আইন প্রণেতারা শিক্ষা নিয়ে চিন্তিত
ঘ. স্কুলে ক্যালকুলেটর ব্যবহার নিয়ে কোনো বৈরি মত নেই
উত্তর: স্কুলে ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে একাধিক মত আছে
ব্যাখ্যা: · প্রথম: কিছু শিক্ষাবোর্ড প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্যালকুলেটরের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে। · দ্বিতীয়: অন্য শিক্ষাবোর্ডগুলো মাধ্যমিক পর্যায়ের সকল ছাত্রের জন্য সাইন্টিফিক ক্যালকুলেটর বাধ্যতামূলক করতে চাইছে। প্রদত্ত বাক্যগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ক্যালকুলেটরের ব্যবহার, বিশেষ করে কোন স্তরে এবং কিভাবে, তা নিয়ে শিক্ষানীতি নির্ধারকদের মধ্যে ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা রয়েছে।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১৫-২০১৬ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১৫-২০১৬ · MCQ