AB রক্তের গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য- i. উভয় অ্যান্টিজেন বিদ্যমান ii. উভয় অ্যান্টিবডি অনুপস্থিত iii. সার্বজনীন গ্রহীতা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: AB গ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন A ও B উভয়ই থাকে। এ গ্রুপধারীর রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকেনা। AB ব্লাডগ্রুপের দাতা সব গ্রুপের রক্ত নিতে পারে। এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · MCQ