Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন Biology 2nd Paper

HSC Biology 2nd Paper এর Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

৮৭৪

প্রশ্ন

Biology 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCBiology 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

question image

Dinajpur · 2017

ক
সাইনুসাইটিস কী?

উত্তর

ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণে সাইনাস বা প্যারান্যাসাল সাইনাসের মিউকাস ঝিল্লিতে সৃষ্ট প্রদাহই হলো সাইনুসাইটিস।
খ
কুশিং সিনড্রোম বলতে কী বোঝায়?

উত্তর

অ্যাড্রেনাল গ্রন্থির গ্লুকোকটিকয়েড হরমোন অধিক ক্ষরণের ফলে যে রোগ হয় তাকে কুশিং সিনড্রোম বলে। এই রোগ হলে রোগীর দেহে কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন: শরীর স্থূল হয়ে যাওয়া, পেশির দুর্বলতা, মেয়েদের ক্ষেত্রে মাসিক রজঃচক্র বন্ধ হয়ে যাওয়া, চেহারায় লোম গজানো, উচ্চ রক্তচাপ ইত্যাদি।
গ
F₁ জনুতে লাল বা সাদা ফুল পাওয়া গেল না- ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপক অনুযায়ী F₁ জনুতে লাল বা সাদা ফুল পাওয়া যায়নি। F₁ জনুতে সাধারণত প্রকট জিনই প্রকাশ পায়। পিতা-মাতার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এ ক্ষেত্রে প্রকাশিত হতে পারে না। কিন্তু এক্ষেত্রে পিতা-মাতার কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। কারণ, F₁ জনুতে হেটারোজাইগাস অবস্থায় প্রকট জিন তার বৈশিষ্ট্য পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে না পারায় নতুন বৈশিষ্টের সৃষ্টি হয়েছে। সন্ধ্যামালতি ফুলে এরূপ দেখা যায়। সন্ধ্যামালতির লাল ও সাদা ফুলের উদ্ভিদের মধ্যে ক্রস করে দেখা যায় F₁ জনুর সকল উদ্ভিদের ফুলই গোলাপি বর্ণের হয়। এখানে প্রকট জিনটি প্রচ্ছন্ন জিনের উপর অসম্পূর্ণ প্রকট হওয়ায় নিজে আংশিক প্রকাশিত হয়েছে এবং প্রচ্ছন্ন জিনটি আংশিক প্রকাশিত হয়েছে। ফলে F₁ জনুতে সবগুলো ফুল লাল বা সাদা না হয়ে লাল ও সাদা মিলে গোলাপি হয়েছে।
ঘ
F₂ জনুতে কী ঘটবে চেকার বোর্ডের সাহায্যে বিশ্লেষণ করো।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত F₁ জনুর গোলাপি ফুল বিশিষ্ট দুটি উদ্ভিদের ব্রুসের ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে নিচে দেখানো হলো: question image চেকার বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, F₂ জনুতে ২৫% লাল, ৫০% গোলাপি এবং ২৫% সাদা ফুলের উদ্ভিদ রয়েছে। আর জিনোটাইপিক অনুপাত মেন্ডেলের প্রথম সূত্রের ৩: ১ এর পরিবর্তে হয়েছে ১: ২: ১। F₂ জনুতে হেটারোজাইগাস (Rr) উদ্ভিদে R জিনের অসম্পূর্ণ প্রকটতার জন্যই এরূপ ঘটনা ঘটেছে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

বিজ্ঞানীগণ হৃৎপিণ্ডের এবং ভ্রূণের গাঠনিক পরিবর্তন ব্যাখ্যা করে বলেন- 'স্তন্যপায়ী প্রাণীরা অভিন্ন পূর্বপুরুষের বংশধর'।

Sylhet · 2017

ক
কর্পাস ল্যুটিয়াম কী?

উত্তর

রজঃচক্রের ১৪ তম দিনে ডিম্বপাতের পর ডিম্বাশয়ের ভেতরের অবশিষ্ট গ্রাফিয়ান ফলিকল কোষগুলো ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যে কোষপিন্ডে পরিণত হয় তাই কর্পাস লুটিয়াম।
খ
ল্যামার্ক এর মতবাদ বিজ্ঞানী মহলে গ্রহণযোগ্য হয়নি কেন?

উত্তর

কিছু ত্রুটি বিচ্যুতির কারণে ল্যামার্ক এর মতবাদ বিজ্ঞানী মহলে গ্রহণযোগ্য হয়নি। ল্যামার্কের মতে, অর্জিত গুণাবলী উত্তরাধিকার সূত্রে প্রবাহিত হয়। কিন্তু বিজ্ঞানী ভাইজম্যান কয়েক পুরুষ ইঁদুরের লেজ কেটে পরীক্ষা চালিয়ে লেজহীন ইঁদুর উৎপাদন করতে পারেনি। তাই ল্যামার্কের মতবাদ বিজ্ঞানীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি।
গ
উদ্দীপকে উল্লিখিত শ্রেণির প্রাণীদের রক্ত সংবহন প্রক্রিয়া ছকের সাহায্যে দেখাও।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত প্রাণীটি স্তন্যপায়ী শ্রেণির অন্তর্গত। স্তন্যপায়ী প্রধান রক্ত সংবহন অঙ্গ হলো হৃৎপিণ্ড। এছাড়া শিরা, ধমনি ও কৈশিক জালিকা মাধ্যমে রক্ত সারা দেহে সঞ্চালিত হয় এবং ফুসফুসে পৌঁছে গ্যাসীয় আদান- প্রদান ঘটায়। স্তন্যপায়ীর হৃৎপিণ্ড সম্পূর্ণ চার প্রকোষ্ঠে বিভক্ত। নিচে স্তন্যপায়ী প্রাণীর রক্ত সংবহন প্রক্রিয়া একটি ছকে দেখানো হলো: question image
ঘ
তুমি কি উদ্দীপকের উদ্ধৃতিটির সাথে একমত? বুঝিয়ে লিখ।

উত্তর

উদ্দীপকের উদ্ধৃতি হলো- "স্তন্যপায়ী প্রাণীরা অভিন্ন পূর্বপুরুষের বংশধর।” উদ্ধৃতিটির সাথে আমি একমত। প্রতিটি বহুকোষী প্রাণী একটি পুংজনন কোষ এবং একটি স্ত্রীজনন কোষের মিলনের ফলে সৃষ্ট জাইগোট (একটি একক কোষ) থেকে পরিস্ফুটিত হয়। এই জাইগোট বিভাজিত হয়ে বহুকোষী প্রাণীর সৃষ্টি করে এবং এই বিভাজন সব প্রাণীতে একই রকম। যেসব পূর্ণাঙ্গ প্রাণী গঠনগত দিক থেকে সাদৃশ্যতা বহন করে, তাদের পরিস্ফুটন পদ্ধতিও অভিন্ন হয়। পরে বিভিন্ন গোষ্ঠীতে পরিস্ফুটনের ফলে সৃষ্ট অঙ্গের পরিণতি ভিন্ন হয়। এ বিভিন্নতা অনেকটা গাছের শাখা-প্রশাখা বিস্তারের মতো অগ্রসর হতে থাকে। বিজ্ঞানী কার্ল ভন বেয়ার বিভিন্ন প্রাণীর ভূণতত্ত্ব নিয়ে পরীক্ষা করে বলেছেন যে, একটি জীবের আদি ইতিহাস থাকে তার ভূণ দশায়। মাছ, উভচর, সরিসৃপ, পাখি ও স্তন্যপায়ীর ভূণগুলোকে প্রথম অবস্থায় পরস্পর থেকে পৃথক করা যায় না। অর্থাৎ সবাই সাধারণ বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। পরিস্ফুটনের পরবর্তী পর্যায়ে প্রত্যেক শ্রেণির বিশেষ বৈশিষ্ট্যগুলো উদ্ভূত হয়। একটি শিশু প্রাণীকে তার নিম্নস্তরের প্রাণিগোষ্ঠীর পূর্ণাঙ্গ দশার মতো নয় বরং শিশু বা ভূণীয় দশার মতো দেখায়। তাই স্তন্যপায়ী প্রাণীর ভূণীয় দশা অন্যান্য প্রাণীর মতো। পরবর্তীতে এরা জটিল বৈশিষ্ট্যের অধিকারী হয়েছে। স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে বৈশিষ্ট্যগুলো চূড়ান্ত পরিণতি লাভ করেছে।

শরীফ সাহেবের দুই ছেলে ও এক মেয়ে। বয়স বাড়ার পর তিনি লক্ষ করলেন যে তার দুই ছেলে বর্ণান্ধ হলেও মেয়েটি স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন।

Barisal · 2017

ক
সারকোলেমা কী?

উত্তর

পেশিতন্তু বা পেশিকোষের আবরণই হলো সারকোলেমা।
খ
এপিস্ট্যাসিস বলতে কী বোঝায়?

উত্তর

একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ ঘটনাকে এপিস্ট্যাসিস বলে। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে এপিস্ট্যাটিক জিন এবং বাধাপ্রাপ্ত জিনটিকে হাইপোস্ট্যাটিক জিন বলে।
গ
শরীফ সাহেব ও তার স্ত্রীর জিনোটাইপ ক্রসের মাধ্যমে ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শরীফ সাহেবের একমাত্র মেয়ে স্বাভাবিক হলেও দুই পুত্র বর্ণান্ধ। এ থেকে বোঝা যায় যে, শরীফ সাহেব নিজে স্বাভাবিক কিন্তু তার স্ত্রী বর্ণান্ধ। নিচে বিষয়টি জিনতত্ত্বের আলোকে ব্যাখ্যা করা হলো- ধরি, লাল-সবুজ বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিন b এবং স্বাভাবিক দৃষ্টির জন্য তার প্রকট অ্যালিল B সুতরাং শরীফ সাহেবের জিনোটাইপ - XBY এবং শরীফ সাহেবের স্ত্রীর জিনোটাইপ- XbXb। তাদের মধ্যে মিলনে নিম্নরূপে পুত্র ও কন্যা জন্ম নিবে- question image অর্থাৎ শরীফ সাহেব দম্পতির পুত্ররা বর্ণান্ধ হয় এবং মেয়েটি স্বাভাবিক হলেও বর্ণান্ধ বাহক। অতএব, শরীফ সাহেব এবং তার স্ত্রীর জিনোটাইপ যথাক্রমে XBY এবং XBXB ।
ঘ
শরীফ সাহেবের মেয়ের সাথে স্বাভাবিক ছেলের বিয়ে হলে কী অনুপাতে উদ্দীপকের ঘটনাটি প্রকাশ পাবে? চেকার বোর্ডের সাহায্যে বিশ্লেষণ করো।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শরীফ সাহেবের মেয়েটি বর্ণান্ধ বাহক কিন্তু স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। তার সাথে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুরুষের বিয়ে হলে নিম্নোক্তভাবে তাদের সন্তানদের জিনোটাইপিক ও ফিনোটাইপিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে- ধরি, লাল-সবুজ বর্ণান্ধতার জন্য দায়ী জিন = b স্বাভাবিক দৃষ্টির জন্য দায়ী জিন = B question image অর্থাৎ উক্ত দম্পতির সন্তানদের মধ্যে একজন (বর্ণান্ধ বাহক) স্বাভাবিক কন্যা, একজন স্বাভাবিক কন্যা, একজন বর্ণান্ধ পুত্র ও একজন স্বাভাবিক পুত্র সন্তান হবে।