কোষকে মাইটোসিস হতে বিরত রাখতে ভূমিকা রাখে কোনটি?
ক. CdK
খ. ফ্রাগমোপ্লাস্ট
গ. p53
ঘ. সাইক্লিন
উত্তর: p53
ব্যাখ্যা: • সাইক্লিন-Cdk যৌগ: কোষাভ্যন্তরে সাইক্লিন ও Cdk (Cyclin dependent kinase) কোষচক্রের বিভিন্ন দশার পরিবর্তন নিয়ন্ত্রণ করে। • p53 প্রোটিন: কোনো কারণে DNA ক্ষতিগ্রস্ত হলে কোষে বিদ্যমান বিশেষ ধরনের p53 প্রোটিন কোষচক্র বন্ধ করে দেয়। DNA ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে p53 প্রোটিন অ্যাপোপ্টোসিস ক্রিয়ায় কোষের মৃত্যু ঘটায়। [Ref: আলীম]
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · MCQ