লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় সন্মুখ বিক্রিয়াটি তাপহারী হলে- i. উষ্ণতা বৃদ্ধির ফলে সম্মুখ বিক্রিয়াটি আনুকূল্য লাভ করে ii. উষ্ণতা বৃদ্ধির ফলে উৎপাদের পরিমাণ হ্রাস পায় iii. উষ্ণতা হ্রাসের ফলে বিপরীত বিক্রিয়াটি প্রাধান্য বিস্তার করে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়া তাপহারী হলে পশ্চাৎ বিক্রিয়া তাপোৎপাদী বিক্রিয়া হয়। তাপহারী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যের অবস্থা ডানে সরে গিয়ে তাপ শক্তি পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। আবার, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এর বিপরীত ঘটনা ঘটে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · MCQ