HSCChemistry 1st Paperসৃজনশীল
উদ্দীপক

Barisal · 2017
ক
অবস্থান্তর মৌল কী?
উত্তর
যে সব d-ব্লক মৌলের যৌগে সৃষ্ট আয়নের বহিঃস্থ d-অরবিটালের ইলেকট্রনীয় কাঠামো অপূর্ণ (d1 - d9) থাকে সেসব d-ব্লক মৌলকে - অবস্থান্তর মৌল বলে।
খ
জাল টাকা শনাক্তকরণে UV রশ্মির ব্যবহার ব্যাখ্যা করো।
উত্তর
কারেন্সি নোট এর নিরাপত্তার মূল রহস্য হলো অদৃশ্য UV রশ্মিতে ধরলে নোট এর কিছু অদৃশ্য point থেকে বর্ণিল আভা নির্গত হয়। এর কারণ হলো, কারেন্সি নোটগুলোতে ফ্লোরেসেন্ট ফসফোর কালিতে কিছু বিশেষ লেখা ও জলছাপ থাকে যা এমনিতে সাধারণভাবে দৃশ্যমান হয় না। তবে UV রশ্মিতে ধরলে এ ফ্লোরেসেন্স উচ্চ কম্পাঙ্কের অদৃশ্য UV রশ্মি শোষণ করে এবং নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের দৃশ্যমান আলো বিকিরণ করে। তাই বিভিন্ন নোটের জন্য এ আলোক আভায় বিভিন্ন বর্ণ দেখা যায়। কিন্তু জাল টাকায় এ রাসায়নিক পদার্থ থাকে না। ফলে UV রশ্মিতে জাল টাকা ধরলে আসল টাকার মত সুনির্দিষ্ট বর্ণের আলোক আভা দেখা যায় না। এভাবেই UV রশ্মির সাহায্যে জাল টাকা শনাক্ত করা যায়।
গ
(1) নং উদ্দীপক অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা 1.5 mol L-¹ -1 হতে 0.5 mol L-¹ এ হ্রাস পেতে বিক্রিয়ার হার নির্ণয় করো।
উত্তর
এখানে, বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা, C1 = 1.5 mol L-1
বিক্রিয়কের পরবর্তী ঘনমাত্রা,
বিক্রিয়কের পরবর্তী ঘনমাত্রা,
ঘনমাত্রায় বিক্রিয়ার সময়,
∴ বিক্রিয়ার হার,
\begin{aligned} & =-\frac{\mathrm{dC}}{\mathrm{dt}}=-\frac{\mathrm{C}_2-\mathrm{C}_1}{\mathrm{t}_2-\mathrm{t}_1} \\ & =-\frac{(0.5-1.5) \mathrm{mol} \mathrm{L}^{-1}{(350-100) \mathrm{s}}\end{aligned}
∴ বিক্রিয়ার হার
ঘ
উদ্দীপক (II) এর বিক্রিয়াটি চাপ ও তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়- ব্যাখ্যা করো।
উত্তর
প্রদত্ত বিক্রিয়াটি হলো:
X2Y4(g) HooooI 2XY2(g)
বিক্রিয়াটির ∆H এর মান ধনাত্মক এবং বিক্রিয়াটিতে উৎপাদের অণুর সংখ্যা বিক্রিয়ক হতে বেশি। সুতরাং বিক্রিয়াটি তাপহারী এবং আয়তন বৃদ্ধির মাধ্যমে সংঘটিত হয়, ফলে আবদ্ধ পাত্রে চাপ বৃদ্ধি পায়। নিম্নে বিক্রিয়াটির উপর তাপমাত্রা ও চাপের প্রভাব ব্যাখ্যা করা হলো:
তাপমাত্রার প্রভাব: যেহেতু বিক্রিয়াটি তাপহারী, তাই লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী, এই বিক্রিয়াটির সাম্যবস্থায় তাপ বৃদ্ধি বা হ্রাস করলে যথাক্রমে সম্মুখ বিক্রিয়া অগ্রসর এবং পশ্চাৎ বিক্রিয়া হবে। যেহেতু, বিক্রিয়াটিতে তাপ হ্রাস পায় তাই তাপ বৃদ্ধি করলে সম্মুখ বিক্রিয়া অগ্রসর হয়ে তাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। আবার তাপ হ্রাস করলে পশ্চাৎমুখী বিক্রিয়া অগ্রসর হয়ে তাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে।
চাপের প্রভাব: বিক্রিয়াটিতে অণুর সংখ্যা বৃদ্ধি পায় তাই চাপ বৃদ্ধি পায় বলে বিক্রিয়ার চাপ কমালে সম্মুখ বিক্রিয়া হবে এবং চাপ বাড়ালে পশ্চাৎ বিক্রিয়া অগ্রসর হয়ে চাপ পরিবর্তনের ফলাফল প্রশমিত করবে। অতএব, উপর্যুক্ত আলোচনা অনুসারে বলা যায় বিক্রিয়াটির উপর লা- শাতেলিয়ার নীতির যথেষ্ট প্রভাব রয়েছে। লা-শাতেলিয়ার নীতির প্রেক্ষিতে বিক্রিয়াটি চাপ ও তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়।
সম্পূর্ণ প্রশ্ন দেখো



