করোটির কোন প্রকোষ্ঠে মস্তিষ্ক সুরক্ষিত থাকে?
ক. ম্যাক্সিলা
খ. ম্যান্ডিবল
গ. ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা
ঘ. করোটিকা
উত্তর: করোটিকা
ব্যাখ্যা: আটটি চ্যাপ্টা অস্থি নিয়ে গঠিত বাক্স আকৃতির করোটিকা মস্তিষ্ককে আবৃত ও সুরক্ষিত রাখে। ম্যাক্সিলা ও ম্যান্ডিবল যথাক্রমে উর্ধ্বচোয়াল ও নিম্নচোয়াল গঠনকারী অস্থি। ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা নাসাগহ্বরের দুপাশে অবস্থিত। এ অস্থিগুলো মুখমণ্ডলে সুসজ্জিত হয়ে এর অবয়ব প্রদান করে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · MCQ