Chapter 7: চলন ও অঙগচালনা Biology 2nd Paper

HSC Biology 2nd Paper এর Chapter 7: চলন ও অঙগচালনা অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

৫৩৩

প্রশ্ন

Biology 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCBiology 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

রোদেলা প্রাণিবিজ্ঞান ক্লাসে শিক্ষকের নিকট মানবদেহের কঙ্কালের সবচেয়ে দীর্ঘ ও মোটা অস্থিটি সম্পর্কে জানতে চাইলে শিক্ষক তাকে অস্থিটির অবস্থান, গঠন ও কাজ বুঝিয়ে বললেন। তিনি আরো বললেন- বিশেষ ধরনের কতকগুলো পেশি অস্থিটির সঞ্চালনে সাহায্য করে।

Dinajpur · 2017

ক
রূপান্তর কী?

উত্তর

কোন প্রাণীর জীবনচক্রের প্রাথমিক ও পূর্ণাঙ্গ দশার মধ্যে গঠনগত পার্থক্য থাকলে, প্রাথমিক দশা থেকে পূর্ণাঙ্গ অবস্থান পৌঁছাতে যেসব দৈহিক পরিবর্তন সাধিত হয় তাই হলো রূপান্তর।
খ
ল্যাটেরাল লাইনের কাজ উল্লেখ করো।

উত্তর

রুই মাছের দেহের দুপাশে একসারি ছোট ছোট গর্ত আছে যা আঁইশের নিচে অবস্থিত একটি লম্বা খাদের সঙ্গে যুক্ত। এ খাদ ও গর্তের সমন্বয়ে মাছের ল্যাটেরাল লাইন বা পার্শ্বরেখাতন্ত্র গঠিত। এতে অবস্থিত সংবেদী কোষ পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংবেদন গ্রহণ করে।
গ
উদ্দীপকে উল্লিখিত অস্থিটির বর্ণনা দাও।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মানবদেহের সবচেয়ে দীর্ঘ ও মোটা অস্থিটি হলো ফিমার। এটি উর্ধ্ব পা এর অস্থি। এটি একটি লম্বা শ্যাফট বা দেহ এবং প্রক্সিমাল ও ডিস্টাল প্রান্ত নিয়ে গঠিত। প্রক্সিমাল প্রান্তে একটি মস্তক, একটি বৃহৎ ট্রকান্টার, একটি ছোট ট্রকান্টার এবং একটি ইন্টারট্রকান্টার ক্রেস্ট বিদ্যমান। শ্যাফটটির মধ্যভাগ সরু এবং দুই প্রান্তের দিকে ক্রমশ চওড়া। এতে স্পাইরাল রেখা ও মুটিয়াল টিউবারোসিটি বিদ্যমান। ফিমারের ডিস্টাল প্রান্তটি প্রসারিত হয়ে দুটি কন্ডাইল গঠন করে। কন্ডাইল দুটির মাঝে ইন্টারকন্ডাইলার নব নামে একটি গর্ত থাকে।
ঘ
উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর

উদ্দীপকের অস্থিটি হলো মানুষের পায়ের অস্থি ফিমার। বিভিন্ন পেশি অস্থিটির সঞ্চালনে সহায়তা করে। মানবদেহের কঙ্কাল পেশি চলনে অংশগ্রহণ করে। এসব পেশির প্রান্তভাগ রূপান্তরিত হয়ে দৃঢ়, মজবুত ও স্থিতিস্থাপক টেনডনে পরিণত হয়। টেনডন অস্থির সাথে লেগে থেকে পেশির কাজ সম্পন্ন করে। মস্তিষ্ক থেকে একটি উত্তেজনা পেশিতে গেলে পেশি সংকুচিত হয়। এই সংকোচনের ফলে টেনডনে টান পরে এবং টেনডনের সাথে লাগানো অস্থিটির সঞ্চালন ঘটে। পেশিতে শুধু টান পড়ে কিন্তু কখনো ধাক্কা দেয় না। বিভিন্ন ধরনের চলনের জন্য একটি অস্থির বিভিন্ন জায়গায় অনেকগুলো পেশি লাগানো থাকে। ফিমার অস্থিটির সাথে এরকম অনেকগুলো পেশি লাগানো থাকে। পেশিগুলো ফ্লেক্সর, এক্সটেনসর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর নামে পরিচিত। ফ্লেক্সর পেশি অস্থিসন্ধিকে ভাঁজ করে, অপরদিকে এক্সটেনসর পেশি অস্থিসন্ধিকে প্রসারিত করে। অ্যাবডাক্টর পেশি অস্থিটিকে দেহ অক্ষ থেকে দূরে নিয়ে যায়, অপরদিকে অ্যাডাক্টর পেশি অস্থিটিকে দেহ অক্ষের কাছে নিয়ে আসে। অর্থাৎ পেশিগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং একটির কাজ অপরটির বিপরীত। এছাড়া আরেক ধরনের পেশি আছে যারা ফিমারকে ঘুরায়, যেমন: পিরিফর্মিস। এদেরকে রোটেটর পেশি বলে। উপরের আলোচনা থেকে বোঝা যায় যে, অস্থি ও পেশির সমন্বিত প্রয়াস মানুষের দেহ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

question image

Sylhet · 2017

ক
মচকানো কী?

উত্তর

অস্থিসন্ধিতে আঘাতের ফলে সন্ধিকে অবলম্বনদানকারী লিগামেন্টের অস্বাভাবিক বৃদ্ধি, টান বা ছিঁড়ে যাওয়াই হলো মচকানো।
খ
পেরিস্ট্যালসিস বলতে কী বোঝায়?

উত্তর

পরিপাকনালির ক্রমসংকোচনের ফলে যে ছন্দবদ্ধ আন্দোলন বা ঢেউয়ের সৃষ্টি হয় তাকে পেরিস্ট্যালসিস বলে। পেরিস্ট্যালসিস ক্রিয়ার ফলে মুখগহবর হতে গলাধঃকরণকৃত খাদ্য পাকস্থলিতে এবং সেখান থেকে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। এই ক্রিয়ার ফলে খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সাথে মিশ্রিত হয়ে পাকমণ্ডে পরিণত হয়।
গ
'A′A^{\prime} দ্বারা সৃষ্ট উপাঙ্গের বিভিন্ন অস্থিসমূহের সংখ্যা লেখো।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চিত্র 'A′A^{\prime} হলো ফিমার অস্থি। ইহা মানুষের দেহের পায়ের সবচেয়ে বড় অস্থি। দুই পা গঠনে এর ভূমিকা অপরিসীম। নিচের দুই পায়ের অস্থিসমূহের সংখ্যা দেয়া হলো: question image প্রত্যেক পায়ে ৬০টি করে দুই পায়ে মোট ১২০টি অস্থি বিদ্যমান।
ঘ
'A′A^{\prime} এর সঞ্চালনে 'B′B^{\prime} এর ভূমিকা অপরিহার্য- যুক্তিসহ বুঝিয়ে লেখো।

উত্তর

উদ্দীপকে A হলো মানুষের পায়ের সবচেয়ে বড় অস্থি ফিমার এবং B হলো কঙ্কাল বা ঐচ্ছিক পেশি। হাত ও পায়ের বিভিন্ন ঐচ্ছিক পেশি, অস্থি ও অস্থিসন্ধির যুগপৎ ক্রিয়ার মাধ্যমে মানুষের চলন সম্পন্ন হয়। মানবদেহের কঙ্কাল পেশি চলনে অংশগ্রহণ করে। এসব পেশির প্রান্তভাগ রূপান্তরিত হয়ে দৃঢ়, মজবুত ও স্থিতিস্থাপক টেনডনে পরিণত হয়। টেনডন অস্থির সাথে লেগে থেকে পেশির কাজ সম্পন্ন করে। মস্তিষ্ক থেকে একটি উত্তেজনা পেশিতে গেলে পেশি সংকুচিত হয়। এই সংকোচনের ফলে টেনডনে টান পরে এবং টেনডনের সাথে লাগানো অস্থিটির সঞ্চালন ঘটে। পেশিতে শুধু টান পড়ে কিন্তু কখনো ধাক্কা দেয় না। বিভিন্ন ধরনের চলনের জন্য একটি অস্থির বিভিন্ন জায়গায় অনেকগুলো পেশি লাগানো থাকে। ফিমার অস্থিটির সাথে এরকম অনেকগুলো পেশি লাগানো থাকে। পেশিগুলো ফ্লেক্সর, এক্সটেনসর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর নামে পরিচিত। ফ্লেক্সর পেশি অস্থিসন্ধিকে ভাঁজ করে, অপরদিকে এক্সটেনসর পেশি অস্থিসন্ধিকে প্রসারিত করে। অ্যাবডাক্টর পেশি অস্থিটিকে দেহ অক্ষ থেকে দূরে নিয়ে যায়, অপরদিকে অ্যাডাক্টর পেশি অস্থিটিকে দেহ অক্ষের কাছে নিয়ে আসে। অর্থাৎ পেশিগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং একটির কাজ অপরটির বিপরীত। এছাড়া আরেক ধরনের পেশি আছে যারা ফিমারকে ঘুরায়, যেমন: পিরিফর্মিস। এদেরকে রোটেটর পেশি বলে। উপরের আলোচনা থেকে বোঝা যায় যে, বিশেষ ধরনের কতগুলো পেশি ফিমারের সঞ্চালনে সাহায্য করে।

Comilla · 2017

ক
সাইনুসাইটিস কী?

উত্তর

ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের সংক্রমণে প্যারান্যাসাল সাইনাসের মিউকাস ঝিল্লিতে সৃষ্ট প্রদাহই হলো সাইনুসাইটিস।
খ
ডিম্বাশয় চক্র বলতে কী বোঝায়?

উত্তর

রজঃচক্রের সময় ডিম্বাশয়ে যে ধারাবাহিক পরিবর্তনসমূহ ক্রমান্বয়ে ঘটে থাকে তাকে ডিম্বাশয় চক্র বলে। এর ফলে ফলিকলের পূর্ণতা প্রাপ্তি ঘটে, ডিম্বপাত হয় এবং কর্পাস লুটিয়াম এর বৃদ্ধি ঘটে।
গ
চিত্রের "P" অঙ্গ গঠনকারী পেশির বৈশিষ্ট্য লেখো।

উত্তর

উদ্দীপকের চিত্রের "P" অঙ্গটি হলো মানব হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড গঠিত হয় হৃদপেশি নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা। হৃদপেশির বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: i. এ পেশিতে নলাকার কোষ থাকে। ii. অনুপ্রস্থ ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। iii. পাশাপাশি কোষগুলো শাখার সাহায্যে যুক্ত থাকতে পারে। iv. পেশির কোষগুলো সাধারণত একটি নিউক্লিয়াসযুক্ত। V. কোষের সূক্ষ্ম পেশিতন্তু বা মায়োফাইব্রিল এর গায়ে আড়াআড়ি রেখা থাকে, কিন্তু পেশিতন্তুগুলো পরস্পরের সাথে অনিয়মিতভাবে যুক্ত থেকে জালের মতো গঠন সৃষ্টি করে।
ঘ
চিত্রের "Q" ও "R" অঙ্গের অন্তঃকঙ্কাল কী একই প্রকৃতির? বিশ্লেষণ করো।

উত্তর

উদ্দীপকের চিত্রের "Q" হলো মানুষের বহিঃকর্ণের পিনা এবং "R" হলো অগ্রবাহু হাত। কানের পিনা গঠিত হয় তরুণাস্থি দিয়ে, আর হাতের অন্তঃকঙ্কালে থাকে বিভিন্ন ধরনের অস্থি। তাই বলা যায় যে, "Q" ও "R"-এর অন্তঃকঙ্কাল একই প্রকৃতির নয়। নিচে দুই প্রকার অন্তঃকঙ্কালের ভিন্নতা বিশ্লেষণ করা হলো: i. তরুণাস্থি অর্ধকঠিন, নমনীয় ও স্থিতিস্থাপক ম্যাট্রিক্স এবং বিভিন্ন তত্ত্ব ও কোষ নিয়ে গঠিত যোজক কলা। অন্যদিকে, অস্থি কঠিন, অনমনীয়, অস্থিতিস্থাপক ম্যাট্রিক্স এবং বিভিন্ন অস্থিকোষ নিয়ে গঠিত। ii. তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম আবরণী দ্বারা আবৃত থাকে আর অস্থিতে থাকে পেরিঅস্টিয়াম আবরণী। iii. তরুণাস্থির ম্যাট্রিক্সে গোলাকৃতির কন্ড্রোব্লাস্ট ও কন্ড্রোসাইট কোষ থাকে। আর অস্থির ম্যাট্রিক্সে জালিকাকৃতির গঠনে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট ও অস্টিওক্লাস্ট কোষ থাকে। iv. তরুণাস্থিতে অস্থিমজ্জা না থাকলেও অধিকাংশ অস্থিতে অস্থিমজ্জা থাকে। v. তরুণাস্থির অন্তর্গঠনে হ্যাভারসিয়ানতন্ত্র অনুপস্থিত কিন্তু অস্থিতে তা বিদ্যমান। কাজেই উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, কান ও হাতের অন্তঃকঙ্কাল একই প্রকৃতির নয়।