অ্যান্টিবডি উৎপন্ন করে নিচের কোনটি?
ক. মনোসাইট
খ. লিম্ফোসাইট
গ. নিউট্রোফিল
ঘ. ইওসিনোফিল
উত্তর: লিম্ফোসাইট
ব্যাখ্যা: লিম্ফোসাইট হলো শ্বেত রক্তকণিকার একটি অংশ। দেহে কোন জীবাণু প্রবেশ করলে ঐ জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করাই হলো এর কাজ। মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ইওসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ও অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · MCQ