উদ্দীপক
শাপলা ট্রেডার্সের হিসাব বই হতে ২০২০ সালের ৩০ জুন তারিখে নিম্নোক্ত লেনৰ্দেনসমূহ নেয়া হয়েছে:
(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১২,৫০০ টাকা।
(২) ব্যাংক কর্তৃক পরিশোধিত ৩,৪৫০ টাকার প্রদেয় মোট নগদান বইতে লেখা হয়নি ।
(৩) ব্যাংকে জমাকৃত ২,৮৫০ টাকার একটি চেক এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
(৪) একজন খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ৩,৬৫০ টাকা নগদান বইতে লেখা হয়নি।
(৫) প্রদেয় হিসাব বরাবরে ইস্যুকৃত ৭,০০০ টাকার মোট দুটি চেক ব্যাংকে প্রেরণ করা হয়েছে। যার মধ্যে ১,২৫০ টাকার চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(৬) ব্যাংক সুদ ২৫০ টাকা এবং ব্যাংক চার্জ ২৪০ টাকা নগদান বইতে লেখা হয়নি।