HSC Accounting 1st Paper MCQ ও বোর্ড প্রশ্ন

Accounting 1st Paper বিষয়ের বোর্ড প্রশ্ন, MCQ ও CQ অনুশীলন করো। অধ্যায় বেছে প্রশ্ন দেখো অথবা নিচের সাম্প্রতিক প্রশ্ন থেকে শুরু করো।

৫,৪১৯

মোট প্রশ্ন

10

অধ্যায়

commerce

গ্রুপ

অধ্যায়ভিত্তিক প্রশ্ন

সাম্প্রতিক প্রশ্ন

HSCAccounting 1st Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব মোস্তাফিজ একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার হিসাব বই দুতরফা দাখিলা মোতাবেক সংরক্ষণ করেন না। তার হিসাব বই হতে নিম্নোক্ত তথ্য সরবরাহ করা হলো: question image জনাব মোস্তাফিজ নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে প্রতি মাসে ২,০০০ টাকা করে নগদ উত্তোলন করেন। এ ছাড়াও তিনি মোট ৬,০০০ টাকা মূল্যের পণ্যও উত্তোলন করেন। উত্তোলিত এ অর্থ হতে ৫,০০০ টাকা এবং ব্যক্তিগত কম্পিউটার ৪০,০০০ টাকা বিক্রয় করে মোট ৪৫,০০০ টাকা দিয়ে কারবারের জন্য ১ জুলাই তারিখে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের ১০% ধরে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। স্থায়ী সম্পত্তির ওপর ১০% অবচয় ধার্য করো।

Barisal · 2017

ক
বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো।

উত্তর

বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় : question image
খ
প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো।

উত্তর

প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় : question image
গ
উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি বিবরণী প্রস্তুত করো।

উত্তর

জনাব মোস্তাফিজ লাভ-লোকসান বিবরণী ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য question image

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st Paperসৃজনশীল

উদ্দীপক

মি. শাহজাহান একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার হিসাব বই দু'তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন না। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তার ব্যবসায়ের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ: question image মি. শাহজাহান নিজ প্রয়োজনে কারবার হতে নগদ ৪,০০০ টাকা এবং ১,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। এই উত্তোলিত অর্থ হতে ২,০০০ টাকা এবং ব্যক্তিগত শেয়ার বিক্রয় বাবদ ৭,০০০ টাকা নিয়ে ব্যবসায়ের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। যন্ত্রপাতির ওপর ৫% হারে অবচয় ধার্য করতে হবে।

Jessore · 2017

ক
মি. শাহজাহানের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো।

উত্তর

মি. শাহজাহানের প্রারম্ভিক মূলধন নির্ণয় : question image
খ
সমাপনী মূলধন ৪৭,৩০০ টাকা হলে লাভ-লোকসান বিবরণী তৈরি করো।

উত্তর

মি. শাহজাহান লাভ-লোকসান বিবরণী ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য question image
গ
মালিকানা স্বত্ব ৪৫,৮০০ টাকা হলে বৈষয়িক বিবৃতি তৈরি করো।

উত্তর

মি. শাহজাহান বৈষয়িক বিবৃতি ৩১ ডিসেম্বর, ২০১৬ question image উত্তর: বৈষয়িক বিবৃতির যোগফল ৬৩,০০০ টাকা এবং অনিশ্চিত হিসাব (সম্পদ পার্শ্বে) ২,০০০ টাকা।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব আদীবা একজন খুচরা ব্যবসায়ী। তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখেন। তার ব্যবসায়ের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ: question image জনাব আদীবা কারবার হতে সারা বছর ধরে প্রতি মাসের শেষে ২,০০০ টাকা করে উত্তোলন করেন। এছাড়া কারবার হতে তিনি ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। তিনি কারবারের জন্য ০১-১০-২০১৫ তারিখে একটি কম্পিউটার ও একটি প্রিন্টার ক্রয় করেন যার মূল্য ৪০,০০০ টাকা। এই কম্পিউটার ও প্রিন্টার ক্রয়ের জন্য ৩৫,০০০ টাকা তিনি তার ব্যক্তিগত তহবিল হতে এবং অবশিষ্ট ৫,০০০ টাকা উত্তোলিত অর্থ হতে সরবরাহ করেন। অন্যান্য তথ্য: ১. মূলধনের ওপর ৫% সুদ ধার্য করতে হবে। ২. প্রাপ্য হিসাবের ৬,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো। ৩. ভূমি ও দালানকোঠার ওপর ৫% এবং কম্পিউটার সামগ্রীর ওপর ১০% অবচয় ধার্য করো।

Sylhet · 2017

ক
উত্তোলনের পরিমাণ ও মূলধনের সুদ নির্ণয় করো।

উত্তর

উত্তোলনের পরিমাণ ও মূলধনের সুদ নির্ণয়: উত্তোলনের পরিমাণ: question image
খ
জনাব আদীবার প্রারম্ভিক মূলধন ২,৩৭,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৩,৫৪,০০০ টাকা হলে উক্ত বছরের নীট লাভ বা লোকসান নির্ণয় করো।

উত্তর

জনাব আদীবা লাভ-লোকসান বিবরণী ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য question image
গ
জনাব আদীবার ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী নিরূপণ করো।

উত্তর

জনাব আদীবা আর্থিক অবস্থার বিবরণী ৩১ ডিসেম্বর, ২০১৬ question image

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st Paperসৃজনশীল

উদ্দীপক

মিসেস তসলিম জাহান একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার হিসাবপত্র যথাযথভাবে সংরক্ষণ করেন না। তার কারবারের অবস্থা নিম্নরূপ: question image মিসেস তসলিম জাহান ১ এপ্রিল মোট ১২,০০০ টাকা নগদ উত্তোলন করেন। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে কারবারের জন্য একটি কম্পিউটার কিনলেন ৬০,০০০ টাকা দিয়ে। নতুন আসবাবপত্র কেনা হয়েছে ০১-০৯-১৬ তারিখে। অন্যান্য তথ্য: ১. মি. আজম আলী একজন এই কারবারের দেনাদার। তার কাছে পাওনা টাকার ৩,০০০ টাকা আর পাওয়া যাবে না। তাছাড়াও অনাদায়ী পাওনা সঞ্চিতি বাবদ ১০% রাখতে হবে। ২. মূলধন ও উত্তোলনের ওপর যথাক্রমে ১০% ও ৫% হারে সুদ ধার্য করতে হবে। ৩. আসবাবপত্রের ওপর ১০% হারে অবচয় ধরতে হবে।

Chittagong · 2017

ক
আসবাবপত্রের ওপর অবচয়ের পরিমাণ নির্ণয় করো।

উত্তর

আসবাবপত্রের ওপর অবচয়ের পরিমাণ নির্ণয় : question image
খ
প্রারম্ভিক ও সমাপনী মূলধন যথাক্রমে ১,৪৭,০০০ টাকা ও ২,৩৩,০০০ টাকা ধরে সমাপ্ত বছরের লাভ-লোকসান বিবরণী প্রস্তুত করো।

উত্তর

মিসেস তসলিম জাহান লাভ-লোকসান বিবরণী ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য question image
গ
মিসেস তসলিম জাহানের মোট সম্পদের বিবরণী তৈরি করো।

উত্তর

মিসেস তসলিম জাহান আর্থিক অবস্থার বিবরণী (আংশিক) ৩১ ডিসেম্বর, ২০১৬ question image

সম্পূর্ণ প্রশ্ন দেখো

সাধারণ প্রশ্ন

Accounting 1st Paper MCQ কোথায় পাবো?

এই পেজের অধ্যায় লিংক বা সাম্প্রতিক প্রশ্ন থেকে Accounting 1st Paper MCQ সমাধানসহ দেখতে পারবে।