উদ্দীপক
২০২১ সালের মে মাসে মাহবুবা এন্টারপ্রাইজের ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ :
মে ১ঃ মালিক কর্তৃক ব্যবসায়ে অতিরিক্ত মূলধন বিনিয়োগ ৪০,০০০ টাকা।
'' ৫ঃ নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
'' ৭ঃ নগদ বিক্রয় ৩০,০০০ টাকা।
" ১২ঃ প্রচার খরচ বাবদ প্রদান ৩,০০০ টাকা ।
'' ১৫ঃ সিমির নিকট পাওনা ২০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১৯,৭৫০ টাকা নগদে পাওয়া গেল ।
'' ১৮ঃ তুলির নিকট দেনা ১৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১৪,৭০০ টাকা নগদে প্রদত্ত হলো।
'' ২১ঃ সিয়ামের নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয় ২৫,০০০ টাকা (৬০% নগদে ও ৪০% ধারে)।
'' ২৫ঃ শিমুলের নিকট ধারে বিক্রয় বাবদ প্রাপ্য ৩০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ২৯,৪৫০ টাকা পাওয়া গেল ।
'' ২৮ঃ বিনিয়োগের সুদ প্রাপ্তি ৪,৫০০ টাকা ।
'' ৩০ঃ অভির নিকট দেনা ১২,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১২,২৫০ টাকা প্রদত্ত হলো ।