উদ্দীপক
২০১৯ সালের ডিসেম্বর ৩১ তারিখে মারুফ ব্রাদার্সের নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ ছিল ৬৮,০০০ টাকা। উক্ত তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের সাথে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের পার্থক্য পরিলক্ষিত হয়। যথারীতি পরীক্ষার পর নিচে উল্লিখিত ভুলগুলো ধরা পড়লঃ
(১) পাওনাদারকে ১০,০০০ টাকার একটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু চেকটি ৩১-১২-২০১৯ তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি।
(২) ব্যাংকে বাট্টাকৃত ১২,০০০ টাকার একটি প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু এটি নগদানভুক্ত করা হয়নি।
(৩) ২০-১২-২০১৯ তারিখে ৫,০০০ টাকা এবং ৩,০০০ টাকার দুটি চেক ব্যাংকে জমা দেয়া হয়। কিন্তু দ্বিতীয় চেকটি ৩-১-২০২০ তারিখে আদায় হয়েছে।
(৪) ব্যাংক ২,৫০০ টাকা সুদ মঞ্জুর করেছে এবং ব্যাংক চার্জ বাবদ ১,০০০ টাকা কর্তন করেছে, যা নগদান বইতে লেখা হয়নি।
(৫) ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ ৫,০০০ টাকা আদায় করে ব্যাংক বিবরণীতে ক্রেডিট করেছে, কিন্তু নগদান বইতে এর জন্য কোনো দাখিলা দেয়া হয়নি।
(৬) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাকৃত ৬,০০০ টাকা নগদানভুক্ত করা