উদ্দীপক
২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে মমিন ব্রাদার্সের নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ ছিল ২০,৫০০ টাকা। নগদান বই ও ব্যাংক বিবরণী পরীক্ষা করে নিম্নোক্ত তথ্যাবলি উদঘাটিত হলো :
(১) চেক জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয় নাই ১,৪০০ টাকা।
(২) চেক ইস্যু হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি ২,৮০০ টাকা।
(৩) ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে ৫০০ টাকা যা এখনও নগদান বইতে লেখা হয়নি।
(৪) জমাতিরিক্ত উত্তোলনের সুদ ২০০ টাকা নগদান বইতে লেখা হয় নাই।
(৫) লভ্যাংশ বাবদ ৪০০ টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি।
(৬) ব্যাংক ২,১০০ টাকার একটি বিলের বিপরীতে ২,০০০ টাকা আদায় করেছে। কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে।
(৭) ব্যাংকে জমা দেওয়া ৩,০০০ টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।