উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :জনাব সালামের হিসাব বইতে নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে- (i) নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা ক্রয় হিসাবে লেখা হয়নি(ii) ধারে বিক্রয় ৭,০০০ টাকা হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি Q. ভুলগুলো উদ্ঘাটনের পূর্বে রেওয়ামিল প্রস্তুত করা হলে অনিশ্চিত হিসাবের পরিমাণ কত?
ক. ৭,০০০ টাকা
খ. ৮,০০০ টাকা
গ. ১৫,০০০ টাকা
ঘ. ২২,০০০ টাকা
উত্তর: ১৫,০০০ টাকা
ব্যাখ্যা: ধারে বিক্রয় হিসাবের বইতে একবারে লিপিবদ্ধ হয়নি। এটি বাদ পড়ার ভুল। এই ভুলের জন্য রেওয়ামিল অমিল হবে না। তাই এর জন্য অনিশ্চিত হিসাবে কোনো প্রভাব পড়বে না। তবে নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা ক্রয় হিসাবে না লেখায় রেওয়ামিল মিলবে না এবং ১৫,০০০ টাকা অনিশ্চিত হিসাব হবে।
HSC Accounting 1st Paper Chapter 4: রেওয়ামিল MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 4: রেওয়ামিল · MCQ