উদ্দীপক
মি. আহসানের ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৬,০০০ টাকা। পরবর্তীতে নিম্নোক্ত বিষয়গুলো ধরা পড়ে
(১) ৪,০০০ টাকার একটি প্রাপ্য নোট ৩,৫০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে। মেয়াদ শেষে নোটটি প্রত্যাখ্যাত হয়েছিল, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেয়া হয়নি।
(২) আহসান নিজ প্রয়োজনে ব্যাংক হতে ২,৮০০ টাকা উত্তোলন করেছে যা নগদান বইতে লেখা হয়নি।
(৩) চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি ১১,০০০ টাকা ।
(৪) ব্যাংক কর্তৃক ৬,৩০০ টাকায় একটি নোটের বিপরীতে ৬,০০০ টাকা আদায় হয়েছে, কিন্তু সম্পূর্ণ অর্থ নগদানভুক্ত হয়েছে।
(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ২,০০০ টাকা এবং ধার্যকৃত চার্জ ১,৫০০ টাকা।
(৬) ব্যাংক একজন পাওনাদারকে ৭,০০০ টাকা পরিশোধ করেছে, যা নগদানকৃত হয়নি।
(৭) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,২০০ টাকা, যা নগদানভুক্ত হয়নি ।