উদ্দীপক
মি. আতিকের ২০২০ সালের মার্চ ১ তারিখে নগদ ২০,০০০ টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত ৫,০০০ টাকা ছিল। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন নিম্নরূপ ছিল :
মার্চ-৩ঃ পণ্য ক্রয় ৩০,০০০ টাকা। (৫০% নগদে ৩০% চেকে এবং ২০% ধারে )
"-৪ঃ মি. রহিমের পাওনা ১০,০০০ টাকা ৫% বাট্টায় ৫০% নগদে ও ৫০% চেকের মাধ্যমে পরিশোধ করা হলো।
"-৫ঃ নগদে বিক্রয় ৪০,০০০ টাকা, যার অর্ধেক সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো ।
"-৮ঃ দেনাদার মিজানের কাছ থেকে ২% বাট্টায় ২০,০০০ টাকার পাওনা নগদে ৯,৬০০ টাকা এবং অবশিষ্ট টাকার চেক পাওয়া গেল, চেকটি সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো।
"-১০ঃ স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয় ১০,০০০ টাকা।
"-১২ঃ মাসুমের নিকট হতে ৫% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ধারে ক্রয় করা হলো।
"-১৫ঃ মাসুমের পাওনা ৩০০ টাকা বাট্টায় নগদে ৫০% এবং চেকের মাধ্যমে ৫০% পরিশোধ করা হলো।
"-২৫ঃ ব্যাংক চার্জ ধার্য করা হলো ২০০ টাকা