উদ্দীপক
২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে পদ্মা অ্যান্ড কোং-এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৬০,০০০ টাকা। কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী উক্ত উদ্বৃত্ত সঠিক ছিল না। অনুসন্ধান করে নিম্নোক্ত গরমিলগুলো পাওয়া যায় :
(১) আদায়ের জন্য জমাকৃত চেক ১০,০০০ টাকা কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
(২) পাওনাদারকে প্রদত্ত ৮,০০০ টাকার চেক ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি।
(৩) ৮,০০০ টাকার একটি প্রাপ্য নোট ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগদানভুক্ত হয়নি।
(৪) ১০,০০০ টাকার ইস্যুকৃত চেক নগদান বইতে লেখা হয়নি।
(৫) ব্যাংক কর্তৃক পাওনাদারকে ৫,০০০ টাকা পরিশোধ করা হয়েছে যা নগদানভুক্ত হয়নি।
(৬) ব্যাংক ভুলবশত অন্য হিসাবের ৪,০০০ টাকার চেক আমাদের হিসাবে জমা করেছে।