উদ্দীপক
নিম্নোক্ত তথ্যাবলি মেসার্স আক্তার ব্রাদার্সের ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের
(i) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা।
(ii) ইস্যুকৃত চেক সালমা ১৬,০০০ টাকা, ইমা ১২,০০০ টাকা, মুনিমের সপক্ষে ১৪,০০০ টাকা, যার মধ্যে শেষ দুটি চেক ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(iii) চেক ব্যাংকে জমা দেয়া হয়েছিল কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি রাহাত ৬,০০০ টাকা, কামরান ১২,০০০ টাকা এবং জামিল ২২,০০০ টাকা ।
(iv) ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে ২৬০ টাকা ।
(v) ব্যাংক চার্জের পরিমাণ ২০০ টাকা।
(vi) খরিদ্দার কর্তৃক সরাসরি ৪,৫০০ টাকা ব্যাংকে জমা দেয়া হয়েছে কিন্তু আমরা ৬-১-২০২১ তারিখে জানতে পারি।
(vii) ব্যাংক কর্তৃক বকেয়া বাড়িভাড়া পরিশোধ ৩,৫০০ টাকা কিন্তু অনুবেদন গৃহীত হয় ৭-১-২০২১ তারিখে।