উদ্দীপক
সেপ্টেম্বর ১, ২০২০ তারিখে জনাব আজহার নগদ ৫৫,০০০ টাকা এবং ৪৫,০০০ টাকার ব্যাংক উদ্বৃত্ত নিয়ে ব্যবসায় শুরু করেন। সেপ্টেম্বর মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয় :
সেপ্ট - ৫ঃ নগদে ক্রয় ৭,০০০ টাকা এবং বাকিতে ক্রয় ৫,০০০ টাকা ।
'' ৭ঃ নাহিদকে ঢেকে পরিশোধ ১৫,০০০ টাকা এবং বাট্টা পাওয়া গেল ১৫০ টাকা।
'' ৮ঃ অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন ৮,০০০ টাকা ।
'' ১০ঃ বাশারকে তার ১০,০০০ টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৯৮০০ টাকা প্রদান করা হলো।
'' ১৫ঃ ব্যাংকে জমা দেওয়া হলো ১৫,০০০ টাকা
'' ২০ঃ মাহবুবের কাছে ২০,০০০ টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ১৯,৮০০ টাকা পাওয়া গেল।
'' ২৫ঃ বিমা সেলামি প্রদান ২,০০০ টাকা। হাবিবের নিকট হতে চেক গ্রহণ ৫,০০০ টাকা ।
'' ৩০ঃ ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ১,০০০ টাকা এবং সুদ চার্জ করা হলো ১,৫০০ টাকা।