উদ্দীপক
২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে আরাফাত অ্যান্ড কোং-এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০,০০০ টাকা। কিন্তু এই উদ্বৃত্তের সাথে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গরমিল পরিলক্ষিত হয় অনুসন্ধান করে গরমিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায় :(১) ইস্যুকৃত চেক ডাঙানো হয়নি ২,০০০ টাকা।(২) জমাকৃত কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়নি এমন চেকসমূহ ৪,০০০ টাকা।(৩) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক জমা ৩,০০০ টাকা(৪) ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে ২,৫০০ টাকা।(৫) আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য নোট আদায় হয়নি ১,৫০০ টাকা ।(৬) একজন পাওনাদারকে ১,১০০ টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদান বইতে ১,০০০ টাকা লেখা হয়েছে।(৭) ব্যাংক মঞ্জুরিকৃত সুদ ৬০০ টাকা।(৮) ব্যাংক চার্জসমূহ ৪০০ টাকা।