উদ্দীপক
স্বপ্না ট্রেডার্সের ২০২০ সালের জুলাই মাসের লেনদেনগুলো নিম্নরূপ :
জুলাই ১ঃ নগদ ১,৫০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করা হলো।
'' ৫ঃ পাওনাদার রহমান ট্রেডার্সকে ৬,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৪০০ টাকা প্রদান করা হলো।
'' ১০ঃ নগদে পণ্য ক্রয় ১২,০০০ টাকা।
'' ১২ঃ আলমের নিকট নগদে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা।
'' ১৫ঃ নগদে আসবাবপত্র ক্রয় ১৫,০০০ টাকা।
'' ২০ঃ রহমানের নিকট হতে, চেক প্রাপ্তি ১০,০০০ টাকা।
'' ২৮ঃ জনতা ট্রেডার্সের নিকট হতে পাওনা ১১,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১১,০০০ টাকা পাওয়া গেল।
'' ৩০ঃ শামীম এন্টারপ্রাইজকে তাদের পাওনা ৮,০০০ টাকা পরিশোধ করা হলো।