উদ্দীপক
২০২০ সালের জানুয়ারি ১ তারিখে জনাব ইশরাক নগদ ১,০০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করল। জানুয়ারি মাসে নিম্নোক্ত ঘটনা ও লেনদেনগুলো সম্পন্ন হয় :
জানু. ২ঃ মাসিক ১০,০০০ টাকা বেতনে দোকানের জন্য একজন ম্যানেজার নিয়োগ করা হলো।
'' ৫ঃ নগদে ২০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো।
'' ১০ঃ ধারে অফিস সরঞ্জাম ক্রয় ১০,০০০ টাকা।
'' ১৫ঃ ৩০,০০০ টাকায় ধারে পণ্য বিক্রয় করা হলো।
'' ২২ঃ জানুয়ারি ১০ তারিখে ক্রীত সরঞ্জামের মূল্য পাওনাদারকে পরিশোধ করা হলো ।
'' ২৬ঃ নগদ বিক্রয় ৮,০০০ টাকা।
'' ৩০ঃ ভাড়া বাবদ পরিশোধ ৩,০০০ টাকা।
'' ৩১ঃ ম্যানেজারের বেতন পরিশোধ করা হলো।