উদ্দীপক
নিচে উল্লিখিত তথ্যগুলো ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে রাফিদ কোম্পানির সাথে সম্পর্কিত
(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ১০,০০০ টাকা।
(২) চলতি মাসে ৭,০০০ টাকার চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক ২০২১ সালের ৪ জানুয়ারি ক্রেডিট করা হয়েছে।
(৩) চলতি মাসে ২,২০০ টাকার চেক ইস্যু করা হয়েছে, কিন্তু ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(৪) ব্যাংক কর্তৃক ১,৫০০ টাকার প্রাপ্য নোট আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবন্ধ হয়নি।
(৫) আদায়ের জন্য প্রেরিত ১,৫০০ টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।
(৬) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ৫০ টাকা এখনও নগদান বইতে লেখা হয়নি।