উদ্দীপক
ইস্টার্ন রিপেয়ার সপের ব্যবসায়ের মার্চ, ২০২১ সালের লেনদেনগুলো ছিল নিম্নরূপ :
মার্চ ১ঃ নগদ ৭২,০০০ টাকা এবং ২৫,০০০ টাকার সরঞ্জাম ব্যবসায়ে বিনিয়োগ করা হলো।
'' ৭ঃ বাকিতে ২,০০০ টাকার সাপ্লাইজ ক্রয় করা হলো।
'' ১২ঃ খরিদ্দারদের সেবা প্রদানপূর্বক নগদ ১৭,০০০ টাকা পাওয়া গেল এবং খরিদ্দারদের ওপর ৬,০০০ টাকার বিল করা হলো।
'' ২০ঃ ১,৪০০ টাকার উপযোগ বিল পাওয়া গেল যা পরবর্তী মাসে পরিশোধ করতে হবে।
'' ২৫ঃ ২ বছর মেয়াদি বিমার জন্য ১২,০০০ টাকা অগ্রিম প্রদান করা হলো।
'' ২৮ঃ বাড়ির মালিককে মার্চ মাসের ভাড়া বাবদ ৪,০০০ টাকা প্রদান করা হলো।
'' ৩০ঃ খরিদ্দারদের নিকট হতে পাওনা ৪০% নগদে পাওয়া গেল।
'' ৩১ঃ মার্চ মাসে মালিক কর্তৃক উত্তোলন ছিল ৫,০০০ টাকা।