উদ্দীপক
জনাব শহীদ ২০২১ সালে ৩১ মার্চ তারিখে চূড়ান্ত হিসাব তৈরির পূর্বমুহূর্তে রেওয়ামিল প্রস্তুত করে ১,৭১২ টাকা পার্থক্য দেখতে পান এবং অনিশ্চিত হিসাব খুলে রেওয়ামিল মিলকরণ করেন। পরবর্তীতে পুনঃপরীক্ষার পর নিম্নলিখিত ভুলগুলো উদঘাটিত হয় :
(১) ২০২১ সালের ৩০ মার্চ তারিখে জনাব রাশিদের নিকট হতে ১,০০০ টাকা পাওয়া যায় যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
(২) ৩,০০০ টাকায় অফিসের জন্য একটি টেবিল ক্রয় করা হয় যা ভুলবশত ক্রয় বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়।
(৩) ২০২১ সালের মার্চ মাসে ক্রয় বইয়ের যোগফল ১,০০০ টাকা কম লেখা হয়েছে।
(৪) যন্ত্রপাতি সংস্থাপন বাবদ ৩,৭৫০ টাকা মজুরি পরিশোধ করা হয় যা মজুরি হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে।
(৫) ৬৭১ টাকার পণ্য ক্রয় পাওনাদার শিমুলের হিসাবে ৬১৭ টাকা দ্বারা ডেবিট করা হয়েছে।
(৬) কামাল কোম্পানির নিকট ২,০০০ টাকার পণ্য বিক্রয় তাদের হিসাবে ক্রেডিট করা হয়েছে।
(৭) ১,০০০ টাকার পণ্য বিক্রয় ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে, তবে দেনাদার হিসাবে সঠিকভাবে ডেবিট করা হয়েছে।