উদ্দীপক
নাফিসা এন্টারপ্রাইজের ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংক সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ : (i) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৫,০০০ টাকা ।(ii) একজন পাওনাদারকে ১৮,০০০ টাকার চেক ইস্যু করা হলেও চেকখানা এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি।(iii) আদায়ের জন্য জমাকৃত চেক ১২,০০০ টাকা এখনও আদায় হয়নি।(iv) একজন খরিদ্দার সরাসরি ব্যাংকে ১৫,০০০ টাকার চেক জমা দিলেও নগদান বইতে লেখা হয়নি।(v) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৫,০০০ টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছিল, যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। (vi) ব্যাংক থেকে একখানা ৪,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধ করা হলেও নগদান বইতে লেখা হয়নি।(vii) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ৪০০ টাকা।