উদ্দীপক
জনাব আলী রেজার হিসাব বইতে ২০২০ সালের জুন মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয় :
জুন ১ঃ নগদ উদ্বৃত্ত ৫০,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা ।
'' ৩ঃ পণ্য বিক্রয় করা হলো ২৪,০০০ টাকা যার ১০,০০০ টাকা নগদে ও অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল।
'' ৬ঃ আদিবার নিকট হতে ২০,০০০ টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান ১৪০০০ টাকা
'' ১০ঃ ব্যাংক হতে অফিসের প্রয়োজনে ৬,০০০ টাকা ও ব্যক্তিগত প্রয়োজনে ২,০০০ টাকা উত্তোলন করা হলো।
'' ১২ঃ আসবাবপত্রের ওপর অবচয় ধার্য করা হলো ৩,০০০ টাকা।
'' ১৫ঃ নাসিরের নিকট হতে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
'' ২০ঃ মালিক কর্তৃক ১,০০০ টাকার পণ্য উত্তোলন করা হলো।
'' ২৫ঃ ব্যাংক সুদ মঞ্জুর করল ৫০০ টাকা।
" ৩০ঃ সোমার নিকট হতে ১০,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ৯,৪০০ টাকার চেক পাওয়া গেল।